admin
প্রকাশিত: 10:34 PM, March 28, 2025
শুক্রবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাউথ সুরমা ন্যাশনালিষ্ট ফোরাম ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে সহস্রাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা দেশে ফিরতে দেয়নি। তিনি লন্ডনে বসেও অত্যন্ত বিচক্ষণতার সহিত দলকে সুসংগঠিত রখেছেন। আন্দোলন-সংগ্রামে কর্মীদের অনুপ্রেরণা দিয়েছেন। গণতান্ত্রিক আন্দোলনের রোডম্যাপ তৈরি করে দিয়েছেন। তিনি শুধু মাত্র দল বা দলের নেতাকর্মীদের কথাই ভাবেননা, তিনি দেশের সর্বস্থরের সকল শ্রেণীপেশার মানুষের কথা চিন্তা করেন। তাই এই পবিত্র রমজান মাসে তিনি নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি সমতা ও ন্যায় বিচার ভিত্তিক জনকল্যাণমূলক, সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই।
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও ফোরামের উপদেষ্টা হাজী শাহাবুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে, ফোরামের সদস্য সচিব ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি আফজল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমেদ মুকুল, যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমেদ, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খাঁন জামাল, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সৌদি আরব প্রাদেশিক বিএনপির সভাপতি জাকারিয়া আরেফিন ফয়ছল।
সিলেট জেলা তরুণ দলের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম রুবেল এর পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা হাবিবুর রহমান মাছুম, নুরুল ইসলাম রুহেল, দিলোয়ার হোসেন রানা, স্বেচ্ছাসেবক দলের নুরুল আমিন, নুরুল ইসলাম রুহুল, আলাউর রহমান রুমন, তরুণ দল নেতা ইসমাইল আহমদ তায়েফ, সালমান জামান, রফিকুল ইসলাম হৃদয় , ছাত্রদলের আকিরুল ইসলাম চৌধুরী জিসান, জামিউল ইসলাম জামী, রাহেল সিরাজ, জানু আহমেদ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন