editor

প্রকাশিত: 8:03 PM, March 28, 2025

সিলেট দরগাহ-মহল্লায় দুস্থদের মধ্যে শাহজালাল ইয়ুথ ফোরামের ঈদ উপহার বিতরণ

সিলেট দরগাহ-মহল্লায় দুস্থদের মধ্যে শাহজালাল ইয়ুথ ফোরামের ঈদ উপহার বিতরণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেছেন, যারা নিঃস্বার্থভাবে দরিদ্র ও বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করেন, তারাই প্রকৃত দেশপ্রেমিক। সমাজ হিতৈষী ব্যক্তিরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ-কষ্ট লাঘবে প্রতিনিয়ত কাজ করছেন, তাদের মধ্যে অন্যতম সমাজসেবী নিয়াজ মো. আজিজুল করিম। তিনি শাহজালাল ইয়ুথ ফোরামের মাধ্যমে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করে  উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

তিনি শুক্রবার (২৮ মাচর্) দুপুরে সিলেট নগরীর দরগাহ মহল্লার পায়রা এলাকাস্থ মুহিবুর রহমান একাডেমিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাহজালাল ইয়ুথ ফোরাম এর উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থদের  মধ্যে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পায়রা সমাজকল্যাণ সংঘের সভাপতি ও ফোরামের উপদেষ্টা মাহমুদুল হক মাসুমের সভাপতিত্বে ও সমাজসেবী নিয়াজ মো. আজিজুল করিমের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ফোরামের উপদেষ্টা অধ্যাপক সাইফুল কবির  চৌধুরী, দৈনিক সিলেট ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফোরামের উপদেষ্টা অধ্যাপক মুহিবুর রহমান,  ফোরামের উপদেষ্টা যথাক্রমে এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট আলী মোস্তফা মিশকাত উন নূর, পায়রা সমাজকল্যাণ সংঘের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আহমদ, সাধারণ সম্পাদক ও ফোরামের উপদেষ্টা আব্দুর রহমান দুদু, সিনিয়র সাংবাদিক আমজাদ হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী নিয়াজ মো. আজিজুল করিম।

শাহজালাল ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামানের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি মাজহারুল ইসলাম,  সৈয়দ কিজির আহমদ, ইসহাক আহমদ জহির, তাহমিন দাঊদ কোরেশী, আক্তার হোসেন, আব্দুল ওয়াদুদ, নুরুল ইসরাক শাহিন প্রমুখ। অনুষ্ঠানে আড়াই শতাধিক মানুষের মধ্যে চাল, তেল, চিনি, লবন, আলু, পিয়াজ, ময়দা, সেমাই, লাচ্চি ইত্যাদি খাদ্যসমাগ্রী বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন