admin

প্রকাশিত: 10:48 PM, March 28, 2025

জনসাধারণের মধ্যে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের ইফতার বিতরণ

জনসাধারণের মধ্যে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের ইফতার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার আয়োজনে জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে সিলেট বন্দরবাজার এলাকায় এই ইফতার বিতরণ করা হয়। মহান মুক্তিযুদ্ধের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দল নেতা শেখ গয়াছ উদ্দিনের উদ্যোগে আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধাদলের কেন্দ্রীয় সহসভাপতি বীর মুক্তিযুদ্ধা আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম মল্লিক মুন্না, জাসাস সিলেট জেলার সাবেক সভাপতি জসিম উদ্দিন, মহানগর শ্রমিকদলের আহবায়ক আব্দুল আহাদ, কৃষকদল সিলেট জেলা শাখার ১ম যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় জিয়া সংসদ এর সাংগঠনিক সম্পাদক এম জহুরুল ইসলাম মখর, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম পান্না। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দল নেতা শেখ গয়াছ উদ্দিন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শামীম হেলালি, মিজানুর রহমান, মাসুম আহমদ, হেলন আহমদ, তানিম আহমেদ, সুহেল আহমদ, বাবুল আহমদ, মাশুক আহমদ প্রমুখ। অনুষ্ঠানে জনসাধারণ, পথচারী , অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনার আমলে মানুষের মানবাধিকার ও বাক-স্বাধীনতা ছিল লুষ্ঠিত। দেশের মানুষের প্রতিবাদ দমনে আওয়ামী লীগ গুম, খুন, মামলা ও নির্যাতনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। হাসিনা পালানোর পর এখন বাংলাদেশকে নতুন করে বিনির্মানের সময় এসেছে। এ সুযোগ কাজে লাগিয়ে জনগণের রায় নিয়ে একটি মানবিক দেশ গড়তে বিএনপির সাথে কাধে কাধ মিলিয়ে মুক্তিযোদ্ধা দল কাজ করছে। বক্তারা আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রমজান মাসে গরীব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই লক্ষে অসহায়দের পাশে থেকে প্রতিনিয়ত কাজ করছে মুক্তিযোদ্ধা দল। আগামীতেও জনকল্যাণমূলক কাজসহ আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে কাজ করবে মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে