editor
প্রকাশিত: 1:11 AM, March 29, 2025
সিলেটের সময় :: সিলেট নগরীর মীরবক্সটুলা এলাকায় সিগারেটের ধোঁয়া ছোড়া নিয়ে সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক শহীদুল ইসলাম নোমান, ওসমানী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জাহিদুল ইসলাম আক্তার, নর্থইষ্ট নার্সিং কলেজের শিক্ষক দিলোয়ার হোসেন ও রাসেল আহমদ এর উপর হামলার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বাদ জুমুয়া সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জুনেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিব পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও মহানগর যুবদলের ১ম যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, সিলেট মহানগর বিএনপির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম আলী আমজাদ, জেলা যুবদলের ১ম যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রাজু, যুবদল নেতা এসএম সেফুল, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলনেতা রাহেল আহমদ, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সৈয়দ রাহিম আলী রাসু, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রনি পাল, সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরেছ আলী, হাসান ইমাম, যুগ্ম সম্পাদক লায়েক আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য মঈনুল ইসলাম, নজরুল ইসলাম, সাজু, মনির উদ্দিন, আতাউর রহমান, রুমেন, আজাদ, মুমিন, মিল্লাদ, মাইদুল, কয়েছ আহমদ, মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, তারেক আহমদ, হাফিজুর রহমান, ফয়সল আহমদ, সজিব আহমদ, ইমন আহমদ, মুহিবুর রহমান মুহিব, আব্দুল্লাহ, আনোয়ার, আবুল হোসেন, আরিফ, রায়হান খান, এবাদুর রহমান, সাজু আহমদ, আল আমিন প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন