editor

প্রকাশিত: 1:26 AM, March 29, 2025

নার্সদের উপর হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে ছাতক সমিতি সিলেট’র মানববন্ধন

নার্সদের উপর হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে ছাতক সমিতি সিলেট’র মানববন্ধন

সিলেটের সময় :: সিলেট নগরীর মীরবক্সটুলা এলাকায় সিগারেটের ধোঁয়া ছোড়া নিয়ে ছাতক সমিতি সিলেট’র প্রবাসী কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম নোমান ও সমিতির সদস্য, ওসমানী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জাহিদুল ইসলাম আক্তার, নর্থ ইষ্ট নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাকক্টর দিলোয়ার হোসেন এর উপর হামলার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাতক সমিতি সিলেট উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বাদ জুমুয়া সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ছাতক সমিতি সিলেট এর সভাপতি এডভোকেট আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাদিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

মানববন্ধনে বক্তব্য রাখেন ছাতক সমিতি সিলেট’র সিনিয়র সহ-সভাপতি আবু তাহের মোহাম্মদ তারেক, মোঃ শফিক মিয়া, এড. মো. ছায়াদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, এস এম আমজাদ, রাহেল আহমদ, এডভোকেট মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান সাদ্দাম, সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম সেফুল, অর্থ সম্পাদক মোহাম্মদ আজাদ মিয়া, প্রচার সম্পাদক এস এম জিতু মুন্না, সহ-প্রচার সম্পাদক সেপার আহমদ, পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ আলতাফ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আনহার মিয়া, জনসংযোগ বিষয়ক সম্পাদক মো. আবু জাবের, পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. উসমান গনি কাছন, সদস্য জুনেদ আহমদ, নেছার আলম, শহিদ উদ্দীন, ছিদ্দিকুর রহমান,ফেরদৌস আহমদ, সাহিন মিয়া, রাসেল আহমদ, শিপু মিয়া, সালেহ আহমদ, সাব্বির আলম, নয়ন মিয়া, রবিউল ইসলাম, জুবায়ের আহমদ, লিলু মিয়া, রিপন মিয়া, জয়নাল আবেদীন প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন, গত ২৪ মার্চ রাতের আধারে সিলেট নগরীর মীরবক্সটুলায় এলাকায় অন্যায়ভাবে ছাতক সমিতির সদস্যদের উপর হামলা করেছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়। হামলাকারী কিশোর গ্যাংয়ের সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। অন্যথায় সিলেটস্থ ছাতকবাসীদের নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন