editor
প্রকাশিত: 1:52 AM, March 29, 2025
কাজীটুলা যুব সমাজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। (২৯ মার্চ) রাতে নগরীর কাজিটুলা এলাকায় প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কাজীটুলা মসজিদের মোতাওয়াল্লী ও এলাকার বিশিষ্ট মুরব্বি মোঃ কামাল আহমেদ কামরানের সভাপতিত্বে ও কাজীটুলা যুব সমাজের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এম. বরকত আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি নুরুল মমিন চৌধুরী (খোকন)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবতার সেবায় কাজ করা সর্বোত্তম ইবাদত। কাজীটুলা যুব সমাজ প্রতিষ্ঠার শুরু থেকেই এলাকার যুবকদের সংগঠিত করে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. গিয়াস মিয়া এক ঝাঁক উদ্যমী তরুণকে একত্রিত করে মানবিক কার্যক্রম পরিচালনা করছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। গিয়াস মিয়া শুধু একজন সংগঠক নন, তিনি একজন সত্যিকারের সমাজসেবক। তার নেতৃত্বে কাজীটুলা যুব সমাজ আজ একটি শক্তিশালী ও মানবিক সংগঠনে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, যুবসমাজ দেশের চালিকা শক্তি। তাদের সঠিক দিকনির্দেশনা না থাকলে সমাজে নৈতিক অবক্ষয়ের সৃষ্টি হয়। কিন্তু কাজীটুলা যুব সমাজের মতো সংগঠনগুলো যখন মানবসেবার কাজে আত্মনিয়োগ করে, তখন সমাজে ইতিবাচক পরিবর্তন আসে।
কাজীটুলা যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ১৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস মিয়া বলেন, যুবসমাজকে সুসংগঠিত ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে কাজীটুলা যুব সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের উদ্দেশ্য শুধু সমাজসেবা নয়, বরং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করা। আমি শুরু থেকেই চেষ্টা করেছি এলাকার উদ্যমী তরুণদের একত্রিত করে সমাজের কল্যাণে কাজ করতে। আজ আমরা যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছি, যা আমাদের সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দিলওয়ার হোসেন সজিব, কাজীটুলা যুব সমাজ এর প্রতিষ্ঠা সভাপতি ও ১৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস মিয়া, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মানিক খান, এলাকার বিশিষ্ট মুরুব্বী আলতাব মিয়া, শাহপরান থানার এসআই আব্দুল মান্নান, শাজালাল তদন্ত ফারির ইনচার্জ, দরগা তদন্ত ফারির ইনচার্জ আজহারুল হক, এ এস আই আনোয়ার হোসেন, নিজাম আহমদ, মোঃ রজব আলী মতিউর রহমান শিমুল, কানাইঘাট উপজেলা বিএনপি নেতা আব্দুল আহাদ, শহীদ আহমদ সজিব আহমদ, জসিম আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজীটুলা যুব সমাজ এর সহ সভাপতি মোঃ আমির হুসেন, সাধারণ সম্পাদক মোঃ বিলাল, আহমেদ খান, প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, লালচাঁন,আব্দুস সালাম, দিলুয়ার হোসেন, সাজ্জাদ, সাব্বির, কামাল আহমেদ শাহীন, আতাউর, আমির হোসেন ২, মুন্না মিয়া, মুর্শেদ মিয়া, মোঃ জসিম আহমেদ প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কাওসার আহমদ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন