editor

প্রকাশিত: 2:15 AM, March 29, 2025

৪ টাকা দিয়ে হাজারো টাকার ঈদ বাজার পেলো চা শ্রমিকরা

ক্লিন সিটি সিলেটের ব্যতিক্রমী আয়োজন

৪ টাকা দিয়ে হাজারো টাকার ঈদ বাজার পেলো চা শ্রমিকরা

চা শ্রমিকদের নিয়ে ক্লিন সিটি সিলেটের উদ্যোগে এক ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে সিলেট নগরীর দলদলি চা বাগানে মাত্র ৪ টাকার বিনিময়ে নিজ হাতে হাজার টাকা ঈদের বাজার করলেন চা শ্রমিকরা।
চা শ্রমিকরা যখন বেতন ও বোনাস না পেয়ে অসহায়ের মতো পরিবার পরিজন নিয়ে দিনযাপন করছেন। এক বেলা খেয়ে থাকলে, আরেক বেলা না খেয়ে থাকছেন। তখনি ঈদ উপলক্ষ্যে চা শ্রমিকদের মুখে হাসি ফুটানোর জন্য ব্যতিক্রমী এই আয়োজনের উদ্যোগ নেয় ক্লিন সিটি সিলেটের সদস্যরা। এই ব্যতিক্রমী আয়োজনের খবর পেয়ে চা শ্রমিকরা বিভিন্ন বাগান থেকে ছুটি আসেন ৪ টাকা দিয়ে হাজার টাকার বাজার ক্রয় করার জন্য। হাসি মুখেই তারা নিজ হাতে এক এক করে চাল, ডাল, আলু, চিনি, পিয়াজ, ময়দা, সেমাই, দুধ, সয়াবিন তেল কিনে নেন তারা।
এদিকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় তিনি বলেন, ক্লিন সিটি সিলেট সব সময়ই মহতি কাজের মধ্যে তারা যুক্ত থাকে। তারা রমজান শুরু থেকে ৪ টেখায় ইফতার বিতরণ করে যাচ্ছে। এখন তারা মাত্র ৪ টেখায় ঈদ সামগ্রী চা শ্রমিকদের মাঝে বিক্রি করছে। তিনি বলেন, আজকের এই আয়োজন শুধু একটি সামাজিক উদ্যোগ নয়; এটি মানবতার এক অনন্য দৃষ্টান্ত। আমাদের সমাজে যারা কঠোর পরিশ্রম করে, আমাদের অর্থনীতিকে সচল রাখে, সেই চা শ্রমিক ভাই-বোনদের মুখে হাসি ফোটাতে পারা-এটি সত্যিই গর্বের বিষয়। মাত্র ৪ টাকার বিনিময়ে হাজার টাকার বাজার-এটি শুধু বাজার নয়, এটি ভালোবাসার একটি প্রতীক, সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমি বলতে চাই, “ঈদ নায় একলা একলা # ঈদ আনন্দ হখলে মিল্লা”। তাই আসুন আমরা সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেই। আমি সমাজের বিত্তবানদের সমাজের পিছিয়ে পড়া মানুষের এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহবান জানাই।
এসময় সিলেট ভয়েস এর প্রকাশক সেলিনা চৌধুরী বলেন, আমি ক্লিন সিটি সিলেটের এই মহৎ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই চেষ্টাকে আমরা আরও প্রসারিত করতে চাই। সমাজের সকল শ্রেণির মানুষ যদি এই ধরনের কাজে এগিয়ে আসে, তবে আমরা সত্যিকার অর্থেই একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
ক্লিন সিটি সিলেটের সভাপতি নাজিব আহমদ অপুর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল লতিফের পরিচালনায় ৪ টেখায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক জয়ন্ত কুমার দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তাহের, লজিস্টিক সম্পাদক তারেক রহমান, সদস্য সচিব- জোবায়ের, নাসির, ফাহিম, বাবুল, রবিউল, ইব্রাহিম, মারুফ, রাজিব, নাশিদ, সাবের জান্নাত প্রমুখ। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন