admin
প্রকাশিত: 6:54 PM, March 29, 2025
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রথম প্যানেল মেয়র ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, তালুকদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহেদ তালুকদার এই অঞ্চলের মানুষের জন্য দীর্ঘ দিন যাবত কাজ করে যাচ্ছে। তিনি প্রবাসে থেকেও দেশের মানুষের প্রয়োজনে সব সময় পাশে ছিলেন। মানব কল্যালে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহেদ তালুকদারের অবদান অপরিসিম।
তিনি শনিবার নগরীর হাউজিং এস্টেট এলাকায় তালুকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আবাসিক এলাকা গেইট জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী চেরাগ উদ্দিনের সভাপতিত্বে ও আবিদ আহমদ রাফির পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহেদ তালুকদার। এসময় আরো উপস্থিত ছিলেন হাজী শফিক উদ্দিন, হাউজিং এস্টেট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, সৈয়দ দবির আহমদ, সিরাজুল ইসলাম, আতাউর রহমান চৌধুরী, হাজী সামছুদ্দিন, কয়সর রশিদ চৌধুরী, আহমদ মনির চৌধুরী, আশরাফ হোসেন আরমান, জিল্লুর রহমান জুয়েল, এনামুল কুদ্দুস চৌধুরী, পীর জাকারিয়া মো আব্দুল ওয়াদুদ চৌধুরী, আরিফুল ইসলাম মঞ্জু, আজিজুর রহমান, মাওলানা জাকারিয়া আহমদ, আব্দুর রহিম, আফজল আহমদ সুফি, শহিদুল ইসলাম টিনু, ফারুক আহমদ প্রমুখ। প্রায় দুই শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন