admin
প্রকাশিত: 7:00 PM, March 29, 2025
সিলেট মহানগরবাসী ও দেশবাসী সহ প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। শনিবার (২৯ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছি আমরা। মাহে রমজান মানুষকে আত্মশুদ্ধির শিক্ষা দিয়ে থাকে। দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিস মুক্ত স্বাধীনভাবে ঈদ পালন করবে দেশবাসী। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীরা দেড়যুগ যাবত ফ্যাসিস আওয়ামী ধারা নির্যাতন-নিপীড়নে শিকার হয়েছে। তারপরও দলের নেতাকর্মীরা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম থেকে পিছ পা হয় নি। এই আনন্দময় মুহুর্তে দীর্ঘ আন্দোলনে গুম ও খুন এবং পঙ্গু বরণকারী দলের ত্যাগী নেতাদের স্মরণ করি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী।
-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন