admin
প্রকাশিত: 7:56 PM, March 29, 2025
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, আজকে দেশ ও জাতি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য একটি ষড়যন্ত্রকারী মহল গত ৫ আগস্ট ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করতে ফ্যাসিস্ট, পরাজিত, অপশক্তি পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধনে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার জন্য অপতৎপরতা চালাচ্ছে। তাই আপনাদের সজাগ থাকবে হবে যাতে এই ষড়যন্ত্রকারীরা নতুন অর্জনকে ও শহিদের রক্ত বৃথা না যায়।
তিনি শনিবার গুম হওয়া ইফতেখার আহমদ দিনার ও জুনেদের বাড়িতে ঈদ উপহার প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, রহিম মল্লিক, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল ইসলাম মনজু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ঈসলাম রফিক, তারেক আহমদ খান, লুতফুর রহমান মোহন খায়রুল ইসলাম খায়ের, আব্দুল আজিজ লাকী, সৈয়দ রহিম আলী রাশু, সায়েদ আহমদ, জাকারিয়া আহমদ, মুনিম আহমদ, বেলাল আহমদ, আব্দুল হোসেন, শামরুল ইসাম, বেলাল আহমদ, রণি পাল প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন