editor
প্রকাশিত: 8:18 PM, March 29, 2025
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেছেন, ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশেষ নির্দেশনা দিয়েছেন। তার এই মানবিক আহ্বানে সাড়া দিয়ে গোটা বিএনপি পরিবার দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, রমজান মাসজুড়ে ইফতার সামগ্রী বিতরণের পর এবার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে, যাতে সবার মুখে হাসি ফুটে। বিএনপি সবসময় দুঃখী মানুষের পাশে থেকে তাদের কষ্ট ভাগ করে নিতে কাজ করে। গণমানুষের দুঃখ-দুর্দশা লাঘবের লক্ষ্যে দলের নেতাকর্মীরা প্রতিনিয়ত সচেষ্ট রয়েছেন। তিনি আরও বলেন, প্রতি রমজানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিপীড়িত-নির্যাতিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এটি শুধু সহায়তা নয়, বরং তাদের প্রতি ভালোবাসার প্রকাশ। বিএনপি ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে।
তিনি শনিবার (২৯ মার্চ) নগরীর মেজরটিলার পশ্চিম ভাটপাড়া হাজী বাড়িতে জামাল আহমদের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমদের সভাপতিত্বে ও জেলা ছাত্রদল নেতা কাওসার আহমদের পরিচালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমহদ সিদ্দিকী, নুরুল আলম বাবলু, সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সামাদ তাপাদার বাবেল, লুকমান আহমদ, সুহেল আহমদ, সালাউদ্দিন আহমেদ, ইজ্জাদ মিয়া। এছাড়াও ইসলামপুরের বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংঠনের বিপুল নেতাকমীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
3 5 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
7 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
6 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
6 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা