editor
প্রকাশিত: 11:20 PM, March 30, 2025
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুব।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর আমাদের মধ্যে এসেছে পবিত্র ঈদুল ফিতর। রমজান মাসের ত্যাগ ও সংযমের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের সমাজ ও মানুষের কল্যাণে কাজ করা উচিত। দেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে পাওয়া স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশকে মানবিক ও সামাজিক ন্যায়বিচারপূর্ণ দেশ হিসেবে গড়ে তোলার সংকল্প হোক এবারের ঈদে আমাদের অঙ্গীকার।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশের জাতীয়তাবাদী নেতাকর্মীরা গরিব অসহায় মানুষের পাশে থেকে এবারের ঈদকে সবার জন্য আনন্দময় করে তুলতে কাজ করছে। অফুরন্ত খুশি ও অনাবিল আনন্দে ভরে উঠুক দেশের প্রতিটি নাগরিকের জীবন।
ওমর মাহবুব বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করে সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানান। ঈদ মোবারক।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন