editor

প্রকাশিত: 12:08 PM, April 2, 2025

ঈদের ছুটিতে জাফলংয়ে আগত পর্যটকদের সেবায় ছাত্রদল

ঈদের ছুটিতে জাফলংয়ে আগত পর্যটকদের সেবায় ছাত্রদল

গোয়াইনঘাট প্রতিনিধি:: ঈদুল ফিতরের ছুটিতে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলংয়ে আগত পর্যটকদের সেবায় এগিয়ে এসেছে পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদল।
প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি টিম স্বেচ্ছা শ্রমের মাধ্যমে সপ্তাহব্যাপি ভ্রমণপিয়সীদের সহযোগিতায় মাঠে কাজ করছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের ২০ জন নেতাকর্মী ৪টি ভাগে বিভক্ত হয়ে পর্যটনকেন্দ্রের গুরুত্বপূর্ণ স্থানে পর্যটকদের বিভিন্ন সতকর্তা ও সেবার হাত বাড়িয়ে দিচ্ছেন। এ সময় দুর-দুরান্ত থেকে আগত পর্যটকদের সাঁতার না জানলে পানিতে না নামা এবং কোনভাবেই ভারতের সীমানা অতিক্রম না করার ও তাদের সাথে থাকা শিশুদের হাত না ছাড়ার আহ্বান জানানো হয়। একই সাথে পাহাড় বেয়ে আসা ক্লান্ত পথচারীদের হাতে কোমল পানি তুলে দেন তাঁরা।
এতে ভ্রমণে আসা পথচারীও তাঁদের সহযোগিতা পেয়ে প্রশংসা করেন।
মঙ্গলবার (০১ এপ্রিল) ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে পর্যটনকেন্দ্র জাফলংয়ের বিভিন্ন স্থানে তাঁরা ঘুরে ঘুরে পর্যটকদের সতর্ক ও সেবা প্রদান করেন।
সপ্তাহব্যাপি কার্যক্রমের প্রথম দিনেই উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক সাব্বির আহমদ সুজন, সিলেট জেলা ছাত্রদলের সদস্য আব্দুর রব, উপজেলা ছাত্রদল নেতা সাদেক আহমদ, পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবের আহমদ, পূর্ব জাফলং ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সদস্য কামাল রাজা, মহিন আহমদ, ফারহান, মিলন, আনোয়ার, সাগর দেব, ইব্রাহিম আহমদ, সাগর আহমদ, নাইম আহমদ, আসিফ আহমদ, সাদিক আহমদ, রাসেল, সাবেল, ছাত্রনেতা, সাইদুল, ইকবাল, তুর্জয় প্রমুখ।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকে। মানুষের কল্যাণে কাজ করতে সর্বদা প্রস্তুত রয়েছে ছাত্রদল। আপনারা জানেন, জাফলং পর্যটনকেন্দ্র একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট। প্রতি ঈদ মৌসুমে এখানে লাখো পর্যটকের সমাগম হয়। প্রশাসনের পক্ষ থেকে এসব পর্যটকদের নিরাপত্তা দেয়া খুবই কষ্টকর হওয়ায় আমরা ছাত্রদলের পক্ষ থেকে সম্মানীত পর্যটকদের সেবা দিতে সপ্তাহ ব্যাপি পর্যটক সহায়তা টিম গঠন করেছি। ঈদ মৌসুমে পর্যটকরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারেন এ লক্ষে আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বেচ্ছায় কাজ করে যাবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন