admin

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫

কেনো আনোয়ারুজ্জামানের বিষতীর একমাত্র কয়েস লোদীর প্রতি: সাবেক মেয়র আরিফের প্রতি নয়

কেনো আনোয়ারুজ্জামানের বিষতীর একমাত্র কয়েস লোদীর প্রতি: সাবেক মেয়র আরিফের প্রতি নয়

7

নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটির পদচ্যুত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ আওয়ামী লীগ নেতাদের বাসাবাড়ি ভাংচুর করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরপরই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

3

অতি সম্প্রতি সাবেক আওয়ামী মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক এমপি রনজিৎসহ ৫জনের বাসা ভাংচুর করা হয়। গ্রেফতার করা হয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে।

2

ঘটনার পর যুক্তরাজ্য থেকে সরব হয়ে ওঠেছেন পদচ্যুত ও পলাতক সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি সংবাদ সম্মেলন করে ও লাইভে এসে হামলার জন্য সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীকে একমাত্র দায়ী করেন।

8

কয়েস লোদী অবশ্য এহেন অভিযোগ অস্বীকার করে ভাংচুরে ঘটনাকে আওয়ামী লীগের কূটকৌশল বলে দাবি করেন।

এখানে প্রশ্ন জাগে, পলাতক ও সাবেক আওয়ামী মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ঘটনাবলীর জন্য একমাত্র বিএনপি নেতা কয়েস লোদীকে কেনো দায়ী করলেন। সিলেটে সাবেক দুইবাবের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপির অনেক প্রভাবশালী কেন্দ্রীয় ও স্থানীয় নেতা রয়েছেন, তাদের কাউকে কোনে দায়ী করলেন না তিনি, এমনকি তাদের প্রতি ইঙ্গিত পর্যন্ত করেননি।

সংশ্লিষ্ট সূত্রমতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ফ্যাসিস্ট সরকার আমলে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে সিলেটে আঁতাতের রাজনীতি করেছেন। সম্প্রীতির দোহাই দিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক ও নির্বাচনীসহ বিস্তর ফায়দা হাসিল করেছেন। বিনিময়ে ৫ আগস্ট পরবর্তী নিরাপদ দেশত্যাগে আওয়ামী মেয়র এমপিরা প্রচুর শেল্টারও পেয়েছেন তার কাছ থেকে।

7

অভিযোগ রয়েছে পদচ্যুত আওয়ামী মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক আওয়ামী এমপি শফিউল আলম চৌধুরী নাদেলসহ সিলেটের ভাগা ভাগা আওয়ামী নেতাদের জনরোষ থেকে বাঁচিয়েছিলেন এবং নিরাপদ দেশত্যাগে সর্বাত্মক সহযোগিতা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ তার বলয়ের নেতারা। এমনকি সরকার বিরোধী জুলাই আন্দোলনে কোনো ভূমিকাও ছিলনা সাবেক মেয়র আরিফসহ তার বলয়ের নেতাকর্মীদের।

পক্ষান্তরে জুলাই আন্দোলনসহ স্বৈরাচার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে আপোষহীন ভূমিকা পালন করেন বিএনপি নেতা কয়েস লোদী। তাইতো ৫ আগস্ট রাত পর্যন্ত কারাবন্দীও থাকতে হয়েছিল তাকে। স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে বা স্থানীয় রাজনীতিতে কোনো প্রকার আঁতাত করেননি তিনি।

তাইতো সিলেট সিটির পদচ্যুত মেয়রসহ পলাতক এমপি-মন্ত্রীদের চক্ষুশূলে পরিনত হয়েছেন তিনি। আর এ জন্যই সাম্প্রতিক ঘটনাবলির জন্য একমাত্র সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকেই দায়ী করে বক্তব্য দিয়েছেন পলাতক সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী।

Sharing is caring!


আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

7 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

2 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

1 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

4 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

8 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

7 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

8 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

2 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

1
7