editor
প্রকাশিত: 2:50 PM, April 5, 2025
সিলেটের সময় ডেস্ক :: এবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুবার আঘাত হেনেছে দক্ষিণ এশিয়ার এই দেশে। স্থানীয় সময় শুক্রবার (৪ এপ্রিল) রাত ৮টা ৭ মিনিটে ও ৮টা ১০ মিনিটে দুই দফায় ভূমিকম্প অনুভূত হয় দেশটিতে। রিখটার স্কেলে যথাক্রমে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২ ও ৫ দশমিক ৫।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। যেখানে বলা হয়েছে, দুই দফা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে প্রায় ৫২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাজারকোটের পাইক এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ কিলমিটার।
ভূমিকম্পের ফলে পশ্চিম নেপালের সুরখেত, দৈলেখ এবং কালিকটসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নেপালের এই ভূমিকম্পে দিল্লিসহ উত্তর ভারতের বিভিন্ন স্থানও কেঁপে উঠেছে।
এর আগে, গেল শুক্রবার (২৮ মার্চ) শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭ দশমিক ৭। ওই ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত মায়ানমারে মারা গেছেন তিন হাজারের বেশি মানুষ মারা গেছে। এর প্রভাব পড়েছিল প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন