admin
প্রকাশিত: 11:14 PM, January 11, 2023
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ- ইনু) এর শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে হামলা চালিয়েছে ধর্মীয় উগ্রবাদী সংগঠন হেফাজতে ইসলাম। এতে দুপক্ষে সংঘর্ষ বাধে, সংঘর্ষে জাসদের নেতাকর্মীদের বেদড়ক মারধর করে হামলাকারীরা। পরে হেফাজতের লোকজন স্থানীয় চন্দরপুর বাজারে অবস্থিত জাসদ নেতা জমির হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানেও ভাংচুর চালিয়েছে। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গত ১০ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩.৩০ ঘটিকায় গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুরবাজার সংলগ্ন কুশিয়ারা ব্রিজে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় প্রায় অর্ধশতাধিক জাসদ নেতাকর্মী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করেছে। তন্মধে, গুরুতর আহত প্রদীপ দাস নামের জাসদের এককর্মী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন রাতে মৃত্যু হয়েছে। নিহত প্রদীপ দাস গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর গ্রামের নারায়ন দাসের পুত্র। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, জাসদ- (ইনু) স্থানীয় বুধবারীবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে দেশের বর্তমান পরিস্থিতিতে উগ্রবাদের উত্তান ও সামাজিক উন্নয়নে উগ্রবাদী অপশক্তির বাধার প্রতিবাদে এক সমাবেশ আয়োজন করা হয়। ঘটনার দিন ১০ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় চন্দরপুরবাজার সংলগ্ন কুশিয়ার ব্রিজে এই প্রতিবাদ সমাবেশ শুরু হয়। সমাবেশে জাসদের জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিকাল ৩.৩০ ঘটিকার দিকে চন্দরপুরবাজারস্থ হেফাজতের স্থানীয় কার্যালয় থেকে হেফাজত নেতা মাওলানা আব্দুল আহাদ জিহাদীর নেতৃত্বে শতাধিক লোকজনের একটিদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আকস্মিক ভাবে এসে সমাবেশে হামলা চালায়। এতে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। তবে ধর্মীয় উগ্রবাদী হেফাজতের পূর্ব পরিকল্পিত ও অস্ত্রশস্ত্র নিয়ে করা হামলায় জাসদের লোকজনকে বেদড়ক মারধর করা হয়। এতে জাসদের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। হামলাকারীরা পরে চন্দপুরবাজারে অবস্থিত স্থানীয় জাসদ নেতা জমির হোসেনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ আসার পর হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করে। তন্মধ্যে, গুরুতর আহত জাসদকর্মী প্রদীপ দাসকে উন্নত চিকিৎসার জন্য আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঐদিন রাত ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রদীপ দাসের মৃত্যু ঘটে। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশের একটিদল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঐ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
হামলা, ভাংচুর ও নিহতের ঘটনায় জাসদ সদস্য জমির হোসেন বাদী হয়ে উগ্রবাদী হেফাজতে ইসলামের নেতা মাওলানা আব্দুল আহাদ জিহাদীসহ ১৫ জনকে আসামী করে গোলাপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় জাসদ নেতা জমির হোসেনের পিতা ফয়জুর রহমানও জাসদের রাজনীতির সাথে জড়িত ছিলেন। প্রগতিশীল রাজনৈতিক সংগঠন জাসদের সাথে ধর্মীয় রক্ষণশীল উগ্রবাদী হেফাজতে ইসলামের আদর্শিক বিরোধ দীর্ঘদিনের। স্থানীয় ভাবেও জমির হোসেনের পরিবারের সাথে হেফাজতের নেতাকমীদের পূর্ব দ্ব›দ্ব ছিল। রাজনৈতিক সেই পূর্ব বিরোধের জেরধরে সমাবেশে এই হামলা ও দোকানে ভাংচুরের ঘটনা ঘটেছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক