editor
প্রকাশিত: 4:58 PM, April 7, 2025
ফিলিস্তিনে ইসরাইলি সামরিক বাহিনীর বর্বর ও নিষ্ঠুর হামলার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সিলেট সিটি সেন্টারের সামনের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বেলা ২টায় সিটি সেন্টারের সামনে মার্কেট বন্ধ রেখে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজায় প্রতিদিন যে গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় ঘটছে, তা সমগ্র মানবজাতির জন্য এক চরম লজ্জা ও বিবেকের প্রশ্ন। নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষের ওপর পরিচালিত অব্যাহত হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। তবুও আন্তর্জাতিক মহলের নিরবতা ও প্রতিক্রিয়াহীনতা অত্যন্ত হতাশাজনক। বক্তারা বলেন, বিশ্ববাসী আজ ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হচ্ছে। ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি বিশ্বজুড়ে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে বিবেচিত হচ্ছে, যা ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হবে। এসময় ব্যবসায়ীরা ইজরাইলি পণ্য বয়কট করার জন্য সিলেটসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান।
মানববন্ধনকালে উপস্থিত ছিলেন, সিটি সেন্টার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মল্লিক মুন্না, সহ সভাপতি আরিফ আহমদ, সহ সাধারণ সম্পাদক জুবের আহমদ, কোষাধ্যক্ষ মুন্না আহমদ ধর্ম ও প্রচার সম্পাদক আব্দুর রহমান প্রমুখ। এছাড়াও ব্যবসায়ী কমিটির সদস্য ও মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন