editor

প্রকাশিত: 6:10 PM, April 7, 2025

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির মিছিল-সভা

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির মিছিল-সভা

2

নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী দখলদার ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে মধুবন মার্কেটের সামনে মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্ট সংলগ্ন মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।

মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ, রেদওয়ান আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ মো. রিয়াদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ছালেহ আহমদ, ছালিক আহমদ, আবুল হোসেন, খালেদ আহমদ প্রমুখ।

2

এছাড়াও মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ী ও কর্মচারীবৃন্দ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে নিরীহ ফিলিস্তিনে বর্বরোচিত হামলা ও গণহত্যায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন ব্যবসায়ী মাওলানা ফোয়াদ আহমদ।

8

মানববন্ধনে বক্তরা ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এই মূহুর্তে ইসরায়েলি সকল পণ্য বয়কট করে গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে।

7

বক্তারা বলেন, নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ডাকা বৈশ্বিক ধর্মঘটে একাত্বতা পোষন করে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আগামীতেও মুসলমানদের পক্ষে কর্মসূচী অব্যাহত থাকবে।

8

বক্তারা সারা বিশ্বের মুসলমানকে এক হয়ে প্রতিবাদ গড়ে তুলে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

8 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

6 আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

5 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

2 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক

দক্ষিণ সুরমায় আকবরের বেপরোয়া অপরাধ সাম্রাজ্য

দক্ষিণ সুরমায় আকবরের বেপরোয়া অপরাধ সাম্রাজ্য

2 দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

6 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

3 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

6 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

1
5