editor

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

সমাজসেবায় অবদান রাখায় কৃতজ্ঞতা জানিয়ে প্রবাসীদের সংবর্ধনা দিল সিলেট ইয়াং স্টার

সমাজসেবায় অবদান রাখায় কৃতজ্ঞতা জানিয়ে প্রবাসীদের সংবর্ধনা দিল সিলেট ইয়াং স্টার

1

আর্ত মানবতায় সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংগঠন সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় অফিসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিত অতিথিরা হলেন, সিলেট ইয়াং স্টার সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমদাদুল হক, যুক্তরাজ্য ইয়াং স্টার এর উপদেষ্টা ও বৃটেনের বিশিষ্ট ব্যবসায়ী হারিছ উদ্দিন, সিলেট ইয়াং স্টার এর প্রতিষ্ঠাকালীন প্রবাসী দাতা সদস্য এবং এক্সিকিউটিভ সদস্য ও স্পেন ইয়াং স্টার এর উদ্যোক্তা রিপন চৌধুরী, যুক্তরাজ্য ইয়াং স্টার সম্মানিত সদস্য হাফিজুর রহমান।
সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির সভাপতিমো: রাসেল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহসান হাবীবের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি জুনায়েদ আহমেদ ইমন ,প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি মিজানুল হক, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ দিপু, মো: লায়েক আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম নোমান, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো মুস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, নির্বাহী সদস্য মনির মিয়া, আনোয়ার হোসেন, কামরুল ইসলাম মিলাদ, আতাউর রহমান, কয়েস আহমেদ, হাসান, সোনাজ আহমেদ, সোহেল আহমেদ, মোজাম্মেল, ইব্রাহিম, শুক্কুর, মো. আমিনুল হক প্রমুখ। পবিত্র কুরআন তেলওয়াত করেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম নোমান।
এতে প্রবাসীদের অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বক্তারা বলেন, প্রবাসীরা আমাদের দেশের গর্ব। তারা শুধু রেমিটেন্স প্রেরণ করেই থেমে থাকেননি, বরং মানবতার সেবায় এগিয়ে এসে সমাজের অবহেলিত, দুঃস্থ ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন। বক্তারা আরো বলেন, প্রবাসীরা কখনোই শুধু নিজের পরিবারের কথা চিন্তা করেন না। তারা প্রিয় জন্মভূমির মানুষের কল্যাণে নিরবিচারে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে সিলেট ইয়াং স্টার এর কার্যক্রমে তারা শুরু থেকেই গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তারা আরও বলেন, এই সম্মাননা কোনো প্রতিদানের বহিঃপ্রকাশ নয়, এটি আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশের একটি ছোট প্রয়াস মাত্র। অনুষ্ঠান শেষে প্রবাসী অতিথিদের হাতে স্মারক সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

3 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

2 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

4 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

6 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

5 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

3 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

7 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

1
4