editor
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, শিক্ষাই হচ্ছে একটি জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। উচ্চ শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। তাই শিক্ষার্থীদের স্মার্ট, চিন্তাশীল ও মনোযোগী হতে হবে।
রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় স্কলার্সহোম মেজরটিলা কলেজের অডিটোরিয়ামে ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থীদের হাতে এডমিট কার্ড, রেজিষ্ট্রেশন কার্ড ও শিক্ষা উপকরণ বিতরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পরীক্ষার্থীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি আরও বলেন, তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে পাঠ্যবইয়ের আলোকে প্রতিটি বিষয়কে গুরুত্বসহকারে রিভিশন দিতে হবে। পাশাপাশি যেসকল বিষয়ে নিজের দুর্বলতা রয়েছে, সে বিষয়গুলো সম্পর্কে বিশেষ পরামর্শ ও সহায়তা নিতে হবে।
তিনি শিক্ষার্থীদের সুস্থতা ও পড়াশুনাসহ সার্বিক বিষয়ে বিশেষ যত্ন নেওয়ার নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইংরেজি বিভাগের প্রভাষক মুহিয়ারা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রেণি শিক্ষক প্রভাষক সাইফুর রহমান।
অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের হাতে কলেজের পক্ষ থেকে শিক্ষা উপকরণ তুলে দেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
4 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
8 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
8 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
6 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
3 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
6 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
5 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার