editor
প্রকাশিত: 7:49 PM, April 7, 2025
নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী দখলদার ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় সিলেট সিটি পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেছেন তাহিরপুর নাগরিক পরিষদ সিলেটস্থ নেতৃবৃন্দ।
তাহিরপুর নাগরিক পরিষদের উপদেষ্টা বাবলু চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মো. ইমাম হোসেনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ সভাপতি মুহাম্মদ রফিক উদ্দিন তালুকদার জুয়েল, সাংগঠনিক স¤পাদক মো. আলীমান আখন্দ, সহ অর্থ স¤পাদক তাজ উদ্দিন, সদস্য তুষার আহমদ, মাওলানা লুৎফুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ইসরায়েলি সকল পণ্য বয়কট করে গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে। ফিলিস্তিন ও গাজাকে ধ্বংস করার পরিনতি ভয়াবহ হবে। খুব শিগ্রই ইসরায়েলি দোসরদের এর চরম মূল্য দিতে হবে।
নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশে গাজায় যুদ্ধে যাওয়ায় ইচ্ছুক সংগ্রামী যুবক-যুবতীদের ভিসার ব্যবস্থা করার জোর দাবি জানান এবং অন্তর্বর্তীকালীন সরকার এই শতাব্দীর ভয়াবহ ইসরায়েলি নৃৎশংসতা ও গণহত্যা বন্ধের লক্ষ্যে শক্তিশালী প্রতিবাদ গড়ে তুলার জোড় দাবি জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন