editor
প্রকাশিত: 5:47 PM, April 8, 2025
সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট সুজন মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ২টায় সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এর সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জোবায়ের বখ্ত জুবের।
আইনজীবী সমিতির যুগ্ম-সম্পাদক-১ এডভোকেট মোঃ অহিদুর রহমান চৌধুরী ও যুগ্ম-সম্পাদক-২ এডভোকেট মোঃ রব নেওয়াজ রানা এর পরিচালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্তিত ছিলেন সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সিনিয়র আইনজীবী ও কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোঃ গিয়াস উদ্দীন, সাবেক জি.পি. এডভোকেট মোঃ রাজ উদ্দিন, সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ ইরফানুজ্জামান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল), সিনিয়র আইনজীবী ও কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম, এডভোকেট আলীম উদ্দিন, সহ সভাপতি-১ এডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), সহ সভাপতি ২ এডভোকেট মোহাম্মদ মখলিছুর রহমান, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, লাইব্রেরী সম্পাদক এডভোকেট হেনা বেগম, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ রাব্বী হাসান তারেক, সহ-সম্পাদক এডভোকেট এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, এডভোকেট সাহেদ আহমদ ও এডভোকেট কাওছার আহমদ, এডভোকেট জ্যোৎস্না ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক-২ এডভোকেট এম.আর. খান মুন্না, সাবেক যুগ্ম সম্পাদক-১ এডভোকেট মোঃ আব্দুস ছত্তার, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট মোঃ সাইফুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক-১ এডভোকেট সলমান উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক-২ এডভোকেট মাছুম আহমদ, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সাইফুর রহমান খন্দকার (রানা), সাবেক লাইব্রেরী সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম (জাহাঙ্গীর), এডভোকেট এডভোকেট হেদায়েত হোসেন তানভীর, মোঃ ওয়াহিদুর রহমান বকুল, এডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন, এডভোকেট ফুরাহিম হোসেন প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদকসহ প্রায় শতাধিক আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন