admin
প্রকাশিত: 11:03 PM, April 9, 2025
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সমাজ এবং দলের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের ৩১ দফার সাথে আমাদের সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে নিজেদের সংস্কার করতে হবে।
তিনি আরোও বলেন, বিগত ১৭ বছর আমরা পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারি নি। স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সর্বস্থরের নেতাকর্মী ও সাধারণ সমর্থক পর্যন্ত পরিবার ছাড়া ঈদ উদযাপন করেছে। তাই অতিথের সকল কষ্টকে স্মরণ রেখে আগামীদিন এগিয়ে যেতে হবে। তিনি বুধবার (৯ এপ্রিল) কদমতলীস্থ একটি হোটেলে হল রুমে দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হোসেন আহমেদ রুহুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মুন্না ঘোষ’র পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া, সিনিয়র সদস্য তসির আলী, মিসবাহ আহমদ জেহিন, আবির হাসান মুহিন, শফিকুল ইসলাম, মুশফিক আহমদ মিনহাজুল ইসলাম রাসেল, সালেখ আহমদ।
উপস্থিত ছিলেন ছিলেন দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ তুহিন, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াদুদ, আলউর রহমান রুমন, সৈয়দ ইসমাইল আলী, মোহাম্মদ আলী, আজাদ আহমদ, আজিজুর রহমান, আল আমিন, সদস্য সেলিম আহমদ, শাহ ইমরান আহমদ, শাহিন আহমদ, আকরাম হোসেন, আবুল কালাম, হাসান আহমদ, আজাদ হোসেন, শাহিদুল ইসলাম সাজু, তাজু আহমদ, আলিম উদ্দিন, জিয়াউল রহমান, রায়হান আহমদ, আখলাকুজ্জামান লাহিন, মালেক আহমদ, সাগর আহমদ, তোফায়েল আহমদ ইমন, সায়েক মিয়া, তারেক আহমদ প্রমুখ।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিগত ১৭ বছরের আন্দোলন সংগ্রামে নিহতদের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃদা মায়ের রুহের মাগফেরাত কামনা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেলের অসুস্থ মাতার সুস্থা কামনাসহ দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো সালা উদ্দিন আহমদ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাবলু আহমদ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন