editor
প্রকাশিত: 11:38 PM, April 9, 2025
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি কর্তৃক গঠিত ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’ সিলেট মহানগরের সভাপতি মনোনীত হওয়ায় সিলেট মহানগর বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালেহ আহমদ গেদা’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) রাতে নগরীর সাগরদিঘিরপাড়ে সিলেট মহানগর ৩ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালেহ আহমদ গেদা বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি খালেদা জিয়ার হাত ধওে আজ দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের ভরসাস্থলে পরিণত হয়েছে। দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও নিপীড়ণের ঘটনাগুলো অত্যন্ত পীড়াদায়ক। বিএনপি এসব নির্যাতনের তথ্য সংগ্রহ করে ভোক্তভোগীদের পাশে থেকে কাজ করছে। অবিলম্বে দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় না আসলে এ ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার অনিশ্চিত হয়ে পড়বে। তিনি নারী ও শিশুদের ওপর সহিসংসতা ও নিপীড়ণের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজিব কুমার দে রাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী রেজা সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মেনন, কোষাধ্যক্ষ মোঃ আবদুল হামিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইব্রাহিম আহমদ মুন্না, প্রচার সম্পাদক সামসু মিয়া, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক নান্নু, যুব বিষয়ক সম্পাদক মানিক মিয়া, সহ-যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, নির্বাহী সদস্য আনোয়ার, সিলেট মহানগর কৃষকদলের সহ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম রাজিব, ৩নং ওয়ার্ড কৃষকদলের সদস্য সচিব রিপন আহমদ, নির্বাহী সদস্য কামাল আহমেদ, আব্দুর রহমান, কবির আহমেদ, হুসাইন, ফাহিম, মিজান, বাচ্চু মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন