editor
প্রকাশিত: 7:35 PM, April 10, 2025
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বর্বরোচিত গণহত্যা ও নৃশংসতার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিবাদ ও সংহতি র্যালি করেছে সিলেট মহানগর হকার্স দল।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় নগরীর সুরমা পয়েন্টের সামন থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, পশ্চিমাদের মদদপুষ্ট সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসনে পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপ ও মৃত্যুপুরীতে পরিণত হলেও বিশে^র মোড়লরা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা বলেন, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের হৃদয় জর্জরিত। তাদের প্রতি আমাদের পূর্ণ সংহতি রয়েছে।
বক্তারা আরো বলেন, ইরাক-ইরান যুদ্ধের সময় জিয়াউর রহমান যেমন সাহসী ভূমিকা রেখেছিলেন, তিনি বেঁচে থাকলে ফিলিস্তিনীদের পক্ষেও কার্যকর উদ্যোগ নিতেন এবং ইসরাইল এমন সহিংতা চালানোর সাহস পেত না। বিশে^র কয়েকটি পরাশক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বহু আগেই ফিলিস্তানে গনহত্যা শুরু হয়েছে। আজ ফিলিস্তিনের মানুষ নিজেদের দেশেই পরবাসী। অথচ মুসলিম বিশে^র মোড়লদের এ ব্যাপারে কার্যকর কোন ভূমিকা নেই। বক্তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান।
র্যালিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর হর্কাস দলের আহবায়ক মো. খোকন ইসলাম, জেলা হকার্স দলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন রুবেল, মহানগরের সদস্য সচিব মো. শাহজাহান, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিক মিয়া, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, মহানগরের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. মনু, যুগ্ম আহবায়ক হাসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক জাবেদ মিয়া, যুগ্ম আহবায়ক পকির হোসেন, মো. লিটন আহমদ, খলিলুর রহমান, তারেক আহমদ, মো. তিতাব আলী, মো. মিজান মিয়া, মো. আলী, রুবেল আহমদ, দীপু আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন