editor

প্রকাশিত: 7:48 PM, April 10, 2025

ইসরায়েলিদের অন্যায়-নির্যাতনের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান নিতে হবে: মাওলানা জালাল উদ্দীন আহমদ পীর

ইসরায়েলিদের অন্যায়-নির্যাতনের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান নিতে হবে: মাওলানা জালাল উদ্দীন আহমদ পীর

দক্ষিণ সুরমার চান্দাই ছাহেব বাড়ি আশরাফিয়া মারকাজুল খিদমাহ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দীন আহমদ পীর বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী যেভাবে নিরস্ত্র মুসলমানদের হত্যা করছে, তা আমাদের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। অথচ বিশ্বে ৫৭টি মুসলিম দেশ থাকা সত্ত্বেও আমরা একজোট হয়ে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কোনো কার্যকর প্রতিবাদ গড়ে তুলতে পারছি না। মুসলিম দেশগুলোর এমন নীরবতা অত্যন্ত দুঃখজনক। তারা যেন ইসরায়েলের জুলুমের সামনে চুপচাপ বসে আছে, যেন তাদের হাতে চুড়ি পরানো হয়েছে। এই ৫৭টি মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতো, প্রতিরোধ গড়ে তুলতো, তাহলে ইসরায়েল কখনও এতটা সাহস পেত না আমাদের মুসলিম ভাই-বোনদের এভাবে হত্যা ও নির্যাতন করার। আমাদের এখনই জেগে উঠতে হবে, অন্যায়-নির্যাতনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।
তিনি বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাদ যোহর কোর্ট পয়েন্ট কালেক্টর মসজিদের সামনে চান্দাই সাহেব বাড়ি দক্ষিণ সুরমা সিলেট ও চন্দাই সাহেব বাড়ি রহঃ এর মুরিদিন মুহিব্বিন র্সবস্থরের মুসলমানগণদের উদ্যোগে ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি ইসরাইলের সাথে সকল চুক্তি ও তাদের পণ্য বাংলাদেশে আমদানি না করার জন্য অন্তবর্তিকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
এর পূর্বে এক বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় গাজায় নিহত ফিলিস্তিনি মুসলিমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন দক্ষিণ সুরমার চান্দাই ছাহেব বাড়ি আশরাফিয়া মারকাজুল খিদমাহ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দীন আহমদ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আশরাফিয়া মারকাজুল খিদমাহ ট্রাস্টের উপদেষ্টা আপতাব আলী, সেক্রেটারি আবদুল হক, অর্থ সচিব নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক বাবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক লিলু মিয়া, তাহরিকে খতমে নবুওয়ত সিলেট মহানগরের মাওলানা খাইরুল ইসলাম আলমগীর, এলডিপি সিলেট জেলা সভাপতি সাইদুর রহমান চৌধুরী রুপা প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন