editor

প্রকাশিত: 7:01 PM, April 11, 2025

`ইসরায়েলের আগ্রাসন মানবতার বিরুদ্ধে যুদ্ধ’

বৃহত্তর শিবগঞ্জবাসীর বিশাল মানববন্ধন

`ইসরায়েলের আগ্রাসন মানবতার বিরুদ্ধে যুদ্ধ’

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট নগরীর বৃহত্তর শিবগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) জুমার নামাজের পর শিবগঞ্জ পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জুমার নামাজের পরপরই বিভিন্ন এলাকা ও মসজিদ থেকে ভিন্ন ভিন্ন ব্যানারে খন্ড খন্ড মিছিল এসে শিবগঞ্জ পয়েন্টে জড়ো হতে থাকে। এসময় মিছিলকারীরা ইসরায়েলবিরোধী নানা শ্লোগান দিতে থাকেন। মানববন্ধনে অংশ নেন শত শত তৌহিদী জনতা। অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা এবং গণহত্যার প্রতিবাদ জানিয়ে আঁকা বিভিন্ন ব্যানার ফেস্টুন প্রদর্শন করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন হাতিমিয়া হাফিজিয়া মাদ্রাসা কমিটির সভাপতি আমিরুজ্জামান চৌধুরী দুলু। মাওলানা শিহাব উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি এহতেশামুল হক ক্বাসিমী, মুফতি আযিযুর রহমান, মাওলানা নূর আহমদ ক্বাসিমী, মাওলানা আশিকুর রহমান, মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ইব্রাহিম কাসিমী, মাওলানা আব্দুল্লাহ আরাফাত, শাহিন আহমদ, ইমাম উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সাবেক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন নাজিম উদ্দীন লস্কর, আব্দুল আলিম দ¦ীপক, ফয়জুল কয়েস, খায়রুল ইসলাম খায়ের, আব্দুস সামাদ, মাওলানা জাকারিয়া আহমদ, আশরাফ আলী, আকবর আলী, জুনাইদ আহমদ, আব্দুল মুক্তাদির জুবের, আব্দুল কাইয়ুম কামাল, জুবেল আহমদ সুহেল, আকবর হোসেন কয়সর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষিদ্ধের পাশাপাশি যেসব দোকানে ইসরায়েলের পণ্য বিক্রি করা হয় তা বয়কটের আহ্বান জানান। তারা বলেন, ‘ তাদের বর্বরতায় পুরো গাজা এখন মাটির সাথে মিশে গেছে। বাংলাদেশের উচিত ইসরায়েলের পণ্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা এবং পররাষ্ট্রনীতিতে কঠোর বার্তা দেওয়া। এছাড়া পাসপোর্টে ‘একগেহ্ম ইসরাইল’ পুনর্বহাল করে গাজীবাসীর জন্য মানবিক সহায়তা পাঠানো। তারা বলেন, গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায় বিশেষ করে মুসলিম উম্মাহ এখনো কার্যকর কোনো ভূমিকা নিতে পারেনি। বক্তারা গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুসলিম রাষ্ট্রগুলোকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। মুসলমানরা শান্তিপ্রিয় ও সহিংসতাবিরোধী উল্লেখ করে বক্তারা আন্দোলনের নামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের নিন্দা করে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করার আহবান জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন