editor

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫

জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় জরুরি পদক্ষেপের আহ্বান

জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় জরুরি পদক্ষেপের আহ্বান

7

বাংলাদেশসহ বিশ্বজুড়ে পরিবেশগত সংকট দিন দিন ঘনীভূত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তা প্রতিনিয়ত নতুন মাত্রা পাচ্ছে। এ পরিস্থিতিতে ‘ক্লাইমেট জাস্টিস’ বা জলবায়ু সুবিচারের গুরুত্ব যেমন বেড়েছে, তেমনি অনবায়নযোগ্য শক্তির ব্যবহার ও বিনিয়োগ কমিয়ে পরিবেশবান্ধব, নবায়নযোগ্য জ্বালানির দিকে মনোযোগী হওয়াও অত্যাবশ্যক হয়ে পড়েছে। দেশের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এবং পৃথিবীকে বাসযোগ্য রাখতে এখনই প্রয়োজন সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীলতা।

4

শুক্রবার (১১ এপ্রিল) সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’-এর অংশ হিসেবে ওয়ান আর্থ ইনিশিয়েটিভ-এর উদ্যোগে এবং বারাকা ফুড ও ফ্রি কিক-এর সহযোগিতায় আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

5

ওয়ান আর্থ ইনিশিয়েটিভ-এর সিলেট জেলা সমন্বয়ক শাহরিয়ার রহমান সাকিবের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন ধরার আহ্বায়ক ড. মোস্তফা শাহজামান চৌধুরী, গ্রীন এক্সপ্লোর সোসাইটির সাধারণ সম্পাদক হাসিবুর রহমান মোল্লা, রেসকিউ অ্যান্ড অ্যাডভেঞ্চার উইং-এর সদস্য মোহাম্মদ আসাদুল্লাহ আল নাঈম, ধরার সদস্য লিটন চৌধুরী, আবদুর রহমান হীরা এবং রেজাউল কিবরিয়াসহ অনেকে।

বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশসহ বিশ্বের বহু দেশ পরিবেশগত সংকটে পড়েছে। এই সংকট মোকাবেলায় আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে এবং পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করতে হবে।” তারা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির প্রসারে গুরুত্বারোপ করেন এবং জলবায়ু সুবিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, পরিবেশবাদী ও শিক্ষার্থী সংগঠনের সদস্যরা অংশ নেন এবং পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও তারা এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন।

3

Sharing is caring!

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

5 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

7 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

5 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

7 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

7 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

1 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

1
2