editor
প্রকাশিত: 9:07 PM, April 11, 2025
সিলেটের সময় :: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের আওতাধিন ট্রেড ইউনিয়ন থানা-৩ উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে ফেডারেশনের মহানগর কার্যালয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
ট্রেড ইউনিয়ন থানা-৩ এর সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বাদলের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফেডারেশনের সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, ট্রেড ইউনিয়ন থানা-৩ এর সহ-সভাপতি সাইদুল ইসলাম, জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি রুস্তম আলম কুদ্দুস, মহানগর চারকয়েল শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসেন আহমদ, শ্রমিক নেতা জুবের আহমদ, জাকির হোসেন, নবাব মিয়া, সিলেট সদর অটো রাইসমিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ চৌধুরী তাজুল, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল আহমদ ইয়াসিন সরদার, মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরান হোসেন, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ ও শ্রমিক নেতা নেয়ামত উল্লাহ শেখ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জামিল আহমদ রাজু বলেন, এবার ঈদ আমাদের জন্য আনন্দনায়ক হলেও মুসলিম বিশে^র জন্য বেদনাদায়ক। কারণ রমজান ও ঈদের দিনেও ফিলিস্তিনে ইসরাইলী বর্বরতা অব্যাহত ছিল। দুঃখজনক হলেও সত্য যে বিশ^ মোড়ল ও মুসলিম বিশ^ এব্যাপারে নিরব ভুমিকা পালন করছে। এর পরিনতি কারো জন্য মঙ্গলজনক হবেনা। ফিলিস্তিনের মুসলমানদের জন্য সবাইকে দোয়া করতে হবে। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন