editor
প্রকাশিত: 9:44 PM, April 12, 2025
সিলেটে লুটপাঠ ও ভাংচুর হওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় নগরীর বাটা, কেএফসি ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের সাথে স্বাক্ষাৎ করেন। এসময় তাদের ক্ষতির হিসাব শুনেন এবং গভীর প্রতিবাদ, সমবেদনা ও নিন্দা জানান।
এসময় নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিদিনই গণহত্যায় নেমে আসছে মৃত্যুর ছায়া। শিশু, নারী ও বৃদ্ধ-কেউ রেহাই পাচ্ছে না। ইসরাইলী বাহিনীর অব্যাহত বোমাবর্ষণ, অবরোধ এবং মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ার কারণে গাজার মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছে প্রতিটি মুহূর্তে। গাজায় যে নিষ্ঠুরতা চলছে, তা বিশ্ব মানবতার জন্য এক কলঙ্ক। আমরা এর ঘোর বিরোধিতা করি। কিন্তু এই পবিত্র প্রতিবাদের ছায়ায় কোনো ধ্বংসাত্মক কাজ আমরা কখনোই সমর্থন করি না। যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তারা মূলত প্রতিবাদের ভাবমূর্তিকে কলুষিত করছে। বক্তরা ফিলিস্তিনে ইসারায়েলি হামলা-গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা আরো বলেন, ফিলিস্তিনে ইসারায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে যারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে তাদেরকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং তার বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবেলায় ব্যবসা প্রতিষ্ঠানে সুরক্ষা নিশ্চিত করতে হবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, শাহ আহমদুর রব, লুৎফুর রহমান লিলু, নুরুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ ইমরান খান রায়হান, সহ সাংগঠনিক সম্পাদক এম এইচ আর শামীম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল হোসেন প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন