editor
প্রকাশিত: 8:34 AM, April 13, 2025
জুড়ী সংবাদদাতা :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বাজারে হজরত শাহ নিমাত্রা (রহ.)-এর দরগাহে বার্ষিক ওরস অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এক পক্ষ অনুষ্ঠান বন্ধের দাবি জানিয়ে শুক্রবার বাদ জুমা উপজেলা সদরে মানববন্ধন করেছে।, অন্যদিকে আয়োজকরা ওরস চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। হজরত শাহ নিমাত্রা (রহ.)-এর দরগাহ জুড়ীর ফুলতলা বাজারের একপাশে অবস্থিত। প্রতি বছরের মতো এবারও ১১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ৩ দিনব্যাপী ৫৪তম বার্ষিক ওরস আয়োজন করা হয়েছে।
আয়োজক কমিটি জানিয়েছে, এ বছর ওরসের পোষ্টারে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, কোনো কাফেলায় নারী বা নারী শিল্পী অংশ নিতে পারবে না। এরই মধ্যে এলাকায় শতাধিক অস্থায়ী দোকান বসেছে এবং আনুষ্ঠানিকভাবে ওরস শুরু হয়েছে। ওরস আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা।
ওরসের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে গত মঙ্গলবার তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত আবেদন দেন, যাতে ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়কে এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার করায় ওরসের গান-বাজনা পরীক্ষার পরিবেশ বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
এদিকে বৃহস্পতিবার রাতে উপজেলা সদরে মাইকিং করে জানানো হয়, বাদ জুমা জাঙ্গিরাই চত্বরে ‘ওরসে ‘অনৈতিক কার্যকলাপ বন্ধ’ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, প্রশাসনের নির্দেশে ওরস স্থগিত করা হয়েছে। এ খবরে বুধবার রাতে ওরসপন্থিরা ফুলতলা বাজারে মিছিল বের করেন, যা কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি করে। পরে পুলিশের উপস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
দরগাহ পরিচালনা কমিটির কার্যকরী সদস্য ও ফুলতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ইমতিয়াজ গফুর বলেন, ‘ওরসের মধ্যে এসএসসি পরীক্ষা নেই। ১৫ এপ্রিল পরবর্তী পরীক্ষা। এ ছাড়া ওরসে কোনো অনৈসলামিক কার্যক্রম হয় না বরং এটি একটি ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালাচ্ছে।’ জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর বলেন, ‘ওরসকে ঘিরে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয়, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম ভূঁইয়া জানান, ‘ওরস নিয়ে এলাকায় কিছুটা উত্তেজনা রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে। প্রয়োজন হলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।’
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে