admin

প্রকাশিত: 11:40 AM, April 13, 2025

বাংলা নববর্ষ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করবে সিলেটবাসী : কয়েস লোদী

বাংলা নববর্ষ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির সভা

বাংলা নববর্ষ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করবে সিলেটবাসী : কয়েস লোদী

বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্য ধারক এবং বাহক বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে যৌথ সভা শনিবার (১২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলা নববর্ষ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করবে বিএনপি। বাংলা ১৪৩২ নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি আয়োজন করবে বর্ণাঢ্য ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। সাম্প্রতিক অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় এ বছরের পহেলা বৈশাখ ব্যাপক ও প্রাণবন্তভাবে উদযাপন করবে সিলেটবাসী সহ দলীয় নেতাকর্মীরা। এই আয়োজনের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক পরিবেশে মুক্ত সংস্কৃতিচর্চার দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা আশা প্রকাশ করছি।

সভায় আগামী সোমবার (১৪ এপ্রিল) ভোরবেলা ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ পরিবেশন দিয়ে দিনের সূচনা হবে। এরপর অনুষ্ঠিত হবে লোকজ ক্রীড়া ‘কাবাডি’। দুপুর ২টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে অংশ নেবেন স্থানীয় শিল্পীবৃন্দ ও সাংস্কৃতিক সংগঠনসমূহ। সিলেট জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দসহ সকল শ্রেণি-পেশার জনগণের অংশগ্রহণে এবারের আয়োজন স্মরণীয় হয়ে বলে আশা প্রকাশ করেন বিএনপি নেতৃবৃন্দ।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় যৌথ সভায় বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান আহমদ চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুনিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না, মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা কুমকুম, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুকিত, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জাসাস জেলার আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মহানগরের আহবায়ক তাজ উদ্দিন মাছুম, জেলা জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খান, মহানগরের সদস্য সচিব রাসেল আহমদ রানা, ছাত্রদল জেলার ভারপ্রাপ্ত সভাপতি জুবের খান, মহানগরের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলার সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান প্রমুখ। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে