admin
প্রকাশিত: 11:45 AM, April 13, 2025
চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মানুষের কল্যাণ ও সেবা করা পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ। যারা নিঃস্বার্থে দেশ জাতি ও মানুষের কল্যাণে কাজ করেন তারাই প্রকৃত দেশ প্রেমিক ও মহতি মনের অধিকারী। তিনি বলেন, সমাজে ভালো মানুষের উত্তম কাজগুলো দেখেই ভালো কাজ করতে অনেকেই এগিয়ে আসেন। সমাজ থেকে মানবতামূলক কাজগুলো অনেকাংশে দূরে সরে যাচ্ছে। ঠিক তেমনি এক সময় ডাঃ মাওলানা নুরুল আমীন সেবা ফাউন্ডেশনের ফ্রি খৎনা ক্যাম্প একটি প্রসংশনীয় উদ্যোগ। তিনি দরিদ্র মানুষের জীবন মান উন্নয়ন ও কল্যাণে এই সেবা ফাউন্ডেশনের মতো সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি শনিবার (১২ এপ্রিল) দুপুরে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ফতেহপুর মিরেরগাঁওয়ে’ জিএম কিবরিয়ার বাড়িতে ডাঃ মাওলানা নুরুল আমীন সেবা ফাউন্ডেশনে উদ্যোগে ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও মোগলগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা আহ্ববায়ক আমির উদ্দিনের অর্থায়নে অসহায় দরিদ্র শিশুদের ফ্রি সুন্নতে খতনা ক্যাম্পে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক মেম্বার বশির উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট সদর উপজেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক ও ডাঃ মাওলানা নুরুল আমীন সেবা ফাউন্ডেশনের পরিচালক জি এম কিবরিয়া এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান ড. শাহ জামাল নুরুল হুদা, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ সাধারণ সম্পাদক হাজী জাহেদ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মিজানুর রহমান ময়না, বিএনপি নেতা নূরুদ্দিন ইমন, কামাল উদ্দিন, কামাল আহমদ, শ্রমিকদল নেতা লাল মিয়া, জামাল আহমদ, কৃষকদল নেতা জাহেদ হোসেন, উকিল আলী, স্বেচ্ছাসেবকদল নেতা হুসেন আবেদিন, ছাত্রদল নেতা কামরান উদ্দিন অপু, জাবেদ আলী, জাবেদ হোসেন, জুয়েল আহমদ, বিজয় আহমদ প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৩০ জন দরিদ্র শিশুদের ফ্রি খৎনা শেষে ঔষধ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন