editor
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
অনলাইন ডেস্ক:
দেশের একমাত্র তারকা হিসেবে ফোর্বস ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় স্থান করে নিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। এই তালিকায় নাম রয়েছে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শাহরুখ খান, আলিয়া ভাটসহ বেশ কয়েকজন বলিউড তারকার। সোমবার (০৭ ডিসেম্বর) প্রখ্যাত আমেরিকান বিজনেস ম্যাগাজিন ওই তালিকায় পরীমনি সম্পর্কে লেখে, ফেসবুকে প্রায় ১ কোটি ফলোয়ার রয়েছে পরীমনির। আসল নাম শামসুন্নাহার স্মৃতি।‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমার মাধ্যমে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার পান তিনি। পরী বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্রসহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন এখন।একই তালিকার প্রথম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’, এরপরে অবস্থান চাইনিজ গায়ক ও অভিনেতা জ্যাকসন ইয়ের। তৃতীয় অবস্থানে রয়েছেন থাইল্যান্ডের অভিনেত্রী দাভিকা হর্নে এবং চতুর্থ অবস্থানে অমিতাভ বচ্চনের নাম দেখা যাচ্ছে।তালিকায় বলিউড তারকাদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, শাহরুখ খান, রণবীর সিং, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, শ্রেয়া ঘোষাল, শহীদ কাপুর, রনবীর সিং, ঋত্বিক রোশন, মাধুরীসহ বেশ কয়েকজন। তালিকায় রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, গায়ক আতিফ আসলামও।
S/H-(Rabbi-4)
5 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
3 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
4 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
8 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬
2 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
5 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
2 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
2 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়