editor

প্রকাশিত: 7:43 PM, April 13, 2025

সিলেট দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকি, সর্বমহলের সহযোগিতা কামনা

সিলেট দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকি, সর্বমহলের সহযোগিতা কামনা

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকি ও অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১৩ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর পশ্চিম জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এসে কাজী আরাফাত নামক এক ব্যক্তির পরিচয় দিয়ে ২জন অজ্ঞাতনামা লোক দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে, যেকোন সময় এই জায়গা দখল করে নেব। এখানে বাঁধা দিলে খবর আছে।

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো: বায়জিদ খান জানান, ২০০৮ সাল থেকে সিলেট জেলা প্রশাসকের অধিনে রিকুইজিশনকৃত সিলেট কোতোয়ালী মডেল থানাধীন জল্লারপাড় রোডস্থ পানশী হোটেলের পাশের বাড়ীতে প্রতিবন্ধী মানুষদের শিক্ষা কার্যক্রম ও দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় আবাসিক/অনাবাসিক ব্যবস্থায় ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। দুঃখজনক হলে সত্য, কাজী আরাফাত নামক এক ব্যক্তির পরিচয় দিয়ে ২জন অজ্ঞাতনামা লোক প্রতিষ্ঠানের সরকারি জায়গা দখলের হুমকি দিয়েছে।

তিনি বলেন, এর আগে গত ২০ মার্চ ২০২৫ইং তারিখে উপরোক্ত অজ্ঞাতনামা ২জনসহ আরো কয়েকজন লোক দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সীমানায় ঘর নির্মান করার উদ্দেশ্যে গর্ত করার কাজ করেন। এখানে কি কাজ চলছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলেন, কাজী আরাফাত ভাই আমাদেরকে কাজে পাঠিয়েছেন। এমতাবস্থায় আমরা নির্মাণ কাজ করতে বাঁধা প্রদান করলে তারা চলে কাজ ফেলে চলে যায়।

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবন ঝুঁকি রয়েছে উল্লেখ করে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো: বায়জিদ খান সিলেটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার জাতির বিকেক সাংবাদিক ও প্রশসনসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন। তিনি প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান।

এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক, সিলেট কোতোয়ালী মডেল থানা এবং বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন