editor
প্রকাশিত: 11:06 PM, April 13, 2025
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর অন্তর্ভুক্ত মোগলাবাজার উপ-পরিষদ নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় সংগঠনের মোগলাবাজারস্থ ৭০৭ এর উপ-পরিষদের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান সিলেট জেলা কার্যকরী কমিটির নির্বাচন কমিশনার ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমদ।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন মোঃ সেবুল আহমদ, সম্পাদক নির্বাচিত হন সুমন আহমদ আনসার, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন শাহিন মিয়া, ১নং সদস্য আলী হোসেন, ২নং সদস্য নুরুল ইসলাম বিলাল।
মোগলা বাজার উপ-পরিষদের সভাপতি খালেদ আমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ সভাপতি মইনুল ইসলাম মঞ্জুর, মোগলা বাজার ইউনিয়ন বিএনপি সভাপতি আফতাব উদ্দিন, সিলেট জেলা ৭০৭ এর নির্বাচন কমিশনার শাহাবুদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাংগঠনিক লিটন আহমেদ ও সাবেক মেম্বার মুরাদ আহমদ, কল্যাণ কমিটির ক্যাশিয়ার সলিমুল্লাহ মোঃ করিম মিয়া, খালো মুখ উপ-পরিষদের সম্পাদক দিলওয়ার আহমদ, সিনিয়র সদস্য জালাল মিয়া, আলী হোসেন, মোঃ সুবেল আহমেদ, মোঃ জাহার, মোঃ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জামাল আহমদ সলিমুল্লাহ, আব্দুল করিম, আরিফ আহমদ, রুহুল আমিন রুবেল, জাবলু আহমদ, পাপলু আহমদ, রিপন মিয়া, নাসির আহমদ, লিয়াকত মিয়া। এছাড়াও মোগলাবাজার উপ পরিষদের অনেক সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিএনজি চালিত শ্রমিকরা নগর জীবনের অন্যতম চালিকাশক্তি। তাঁদের অধিকার, নিরাপত্তা এবং সম্মানজনক জীবন নিশ্চিত করা শুধু সংগঠনের নয়, আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। বক্তারা আরও বলেন, নতুন নেতৃত্বের কাছে আমাদের প্রত্যাশা অনেক। এ সংগঠন যেন কোনো রাজনৈতিক বা ব্যক্তি স্বার্থে বিভক্ত না হয়, বরং শ্রমিকদের প্রকৃত কল্যাণে নিয়োজিত থাকে। একটি সংগঠন তখনই শক্তিশালী হয়, যখন সবাই এক হয়ে কাজ করে। আমাদের শ্রমিক ভাইদের অধিকার আদায়ে প্রতিটি নেতা যেন সাহসিকতা ও নিষ্ঠার পরিচয় দেন। শুধু দাবি আদায় নয়, দায়িত্ব পালনেও তাঁরা যেন উদাহরণ সৃষ্টি করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দরা বলেন, শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সম্মান নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার। দায়িত্ব একটি সুযোগ— শ্রমিকদের পাশে দাঁড়ানোর, তাদের দুঃখ-দুর্দশা দূর করার। তাঁরা আরও বলেন, আমরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সংগঠন পরিচালনা করব। কোনো বিভেদ নয়, একতা ও সহযোগিতার মাধ্যমে একটি আদর্শ ও স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। এই যাত্রায় আমরা সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন