editor
প্রকাশিত: 6:38 PM, December 8, 2020
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।আজ বিকেলে উপজেলার আদমপুর, ইসলামপুর, মাধবপুর ও কমলগঞ্জ সদর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দকৃত উপজেলা দুর্যোগ ও ত্রাণ বিভাগের বাস্তবায়নে সহস্রাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, সমাজসেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল, আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দাল হোসেন, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুস্প কুমার কানু, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নানসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
এছাড়া মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানের চা শ্রমিকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক বাস্তবায়িত ৪ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে চা শ্রমিকদের নবনির্মিত ঘরের শুভ উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুস শহীদ এমপি।
S/H-(Sultana-3)
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে