editor
প্রকাশিত: 5:44 PM, April 15, 2025
মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর উদ্যোগে সিলেট বিভাগের মানসিক ভারসাম্যহীনদের সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকাল ১০ টায় সিলেট রেলস্টেশন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এর অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মৃগেন কুমার দাস চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর সৈয়দ আশরাফুর রহমান, সিলেট মহানগর এর পিপি এডভোকেট বদরুল আহমেদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল (সিউমেকহা) শিশু বিভাগের রেজিস্ট্রার ডাঃ নিজাম আহমদ চৌধুরী।
মানসিক ভারসাম্যহীনদেরকে চুল নখ কেটে দেওয়া, গোসল করানো, নতুন কাপড় পরিধান, ভালো মানের খাবার খাওয়ানো এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
মানবিক কর্মসূচিতে স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম অর্থসচিব কামরান চৌধুরী, যুগ্ন দপ্তর সচিব আব্দুস সোবহান দেওয়ান, জেলা মানষিক ভারসাম্যহীন সেবা কর্মসূচির সহকারী টিম লিডার রেজাউল করিম রাফি, নির্বাহী পরিচালক ফাইয়ান আহমদ, মীর ইয়ামীন, মনির উদ্দিন আহমদ, ইশতিয়াক আহমদ চৌধুরী, কামরান আহমদ, রেদওয়ান আহমদ ছামী, নাজমুল হাসান, সাব্বির আহমেদ প্রমুখ।
শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার উদ্যোগে দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন মানুষদের জন্য এধরনের মানবিক সেবা কর্মসূচি অব্যাহত রয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন