admin
প্রকাশিত: 7:22 PM, April 16, 2025
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপি সবসময় ফিলিস্তিনের নিপীড়িত ও নির্যাতিত মজলুম জনগণের পাশে আছে। তাদের ন্যায্য দাবিকে বাংলাদেশ সবসময় সমর্থন করে আসছে। বাংলাদেশ ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে, ন্যায় ও মানবতার পক্ষে আছে, থাকবে ইনশাল্লাহ।
তিনি বুধবার (১৬ এপ্রিল) ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে লালদিঘীর পুরাতন হকার্স মার্কেট দোকান মালিক ব্যবসায়ী কমিটির উদ্যোগে নগরীর সিটি পয়েন্টের মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কমিটির সভাপতি আনোয়ার মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি রহিম মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ।
উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছোবহান, সহ-সভাপতি জব্বার আহমদ পাপ্পু, সহ-সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত জুবেদ, দপ্তর সম্পাদক শামীম আহমদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, প্রচার সম্পাদক রেজওয়ান আহমদ, নতুন হকার্স মার্কেটের সভাপতি সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন