admin
প্রকাশিত: 9:41 PM, April 18, 2025
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এর পক্ষ থেকে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হুমায়ুন রশিদ এর সহযোগিতায় সিলেটের এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কিতাব সহ শিক্ষা সরঞ্জাম বিতরণ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এর পক্ষ থেকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হুমায়ুন রশিদ এর সহযোগিতায় সিলেট এয়ারপোর্ট এলাকার মা’হাদুল কোরআন নূরানীয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কিতাব ও প্রয়োজনীয় শিক্ষা সরঞ্জাম বিতরন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আল-আমীন রাসেল, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব গোলাম রাব্বানী, সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য আয়াত আলী প্রিন্স, জেলা যুবদলের সহ-শিল্প বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ, কোতোয়ালি থানা ছাত্রদল নেতা মুফতি আসেফ, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা মাহিয়ান রিয়াদ ভূইয়া, মহানগর ছাত্রদল নেতা জামিল রাহাত লিয়ন, মাজিদুল ইসলাম নাঈম, আশরাফুল কবির আফিক, আহমেদ হাদী শাহরিয়ার, মুফতি রাফকাত, মাশরাফি প্রমুখ।
কিতাব ও প্রয়োজনীয় শিক্ষা সরঞ্জাম বিতরন কালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সড়ক দুর্ঘটনায় নিহত সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাফিজুর রশিদ এর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন