editor
প্রকাশিত: 12:57 PM, April 19, 2025
নিরীহ ফিলিস্তিনি মজলুম মুসলমানদের উপর ইহুদীবাদী ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদ এবং ইসরাইলের সকল পন্য বর্জনের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর অন্তর্ভুক্ত পাহাড় লাইন উপ-পরিষদের উদ্যোগে শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুম্মা দক্ষিণ সুরমার রাখালগঞ্জ বাজার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে গোলাপগঞ্জের লক্ষীপাশা বাজার পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন পাহাড় লাইন উপ-পরিষদের সাবেক সম্পাদক আবদুল ছালাম সাজনু’র সভাপতিত্বে ও ক্বারি রিপন আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পাহাড় লাইন উপ-পরিষদের যুগ্ম আহবায়ক শরিফ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সায়েল আহমদ, সদস্য আলফিজ আহমদ, মাওলানা নোমান আহমদ, রাশেদ আহমদ, ক্বারি হায়দার আলী প্রমুখ। এছাড়াও মিছিল ও সমাবেশ এলাকার সর্বস্তরের মুসলিম তৌহীদ জনতা অংশ গ্রহণ করেন।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন পাহাড় লাইন উপ-পরিষদের সাবেক সম্পাদক আবদুল ছালাম সাজনু নিরীহ ফিলিস্তিনি মজলুম মুসলমানদের উপর ইহুদীবাদী ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদ ও ইসরাইলের সকল পন্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, এই মূহুর্তে ইসরায়েলি সকল পণ্য বয়কট করে গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে।
তিনি সারা বিশ্বের মুসলমানকে এক হয়ে প্রতিবাদ গড়ে তুলে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন