editor
প্রকাশিত: 4:49 PM, April 19, 2025
আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধি : ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুম্মা মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনী গোল চত্বরে জাতীয় সামাজিক-সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমিদ ইসাদ রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম, নয়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি হাজী ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান, ব্যবসায়ী ফয়জুর রহমান, আব্দুল হান্নান, আব্দুস শহীদ খান, ইসলাম উদ্দিন, আব্দুর রাজ্জাক, বড়লেখা ওয়ারিয়র্সের স্থায়ী কমিটির সদস্য সরফ উদ্দিন, নিসচা বড়লেখা উপজেলার সহ সভাপতি আব্দুল আজিজ, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য অজিত রবি দাস, জাকারিয়া আহমদ, শাহরিয়ার শাকিল, মাহিনুর ইসলাম মাহিন ও আফজাল হোসেন রুমেল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘন বিশ্ব বিবেককে হতবাক করেছে। মুসলিম উম্মাহ ও মানবতাবাদী শক্তির উচিত অবিলম্বে এ নির্মমতার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই অমানবিক নির্যাতন বন্ধে কার্যকর ভূমিকা নিতে হবে এখনই।
সমাবেশে ফিলিস্তিনের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় এবং সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে