editor
প্রকাশিত: 10:31 PM, April 20, 2025
বাংলাদেশের কিংবদন্তিতুল্য ক্রীড়াবিদ রনজিত দাস-এর আত্মজীবনী গ্রন্থ ‘ক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলো’ এর মোড়ক উন্মোচন হয়েছে। সব্যসাচী ক্রীড়াবিদ, ক্রিকেট, ফুটবল ও হকি মাতানো জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই ক্রীড়াবিদের বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে লেখকের বাসভবন সিলেটের করেরপাড়ার কমলাকান্ত ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেণ্য ক্রীড়া সংগঠক মো. ইউসুফ আলী। স্বাগত বক্তব্য পাক্ষিক ‘ক্রীড়াজগত’ পত্রিকার সম্পাদক দুলাল মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন খেলোয়াড় এলহাম সুলতান, আজাদ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এস এম মান্নান, প্রাক্তন খেলোয়াড় প্রবীর রঞ্জন দাশ ভানু, ক্রীড়া সংগঠক নিষেন্দু দেব নাকু, রতন মজুমদার, বিভাগীয় ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ আরমান, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমেদ নান্নু, বিশিষ্ট লোকগবেষক ও কথাসাহিত্যিক মোস্তাক আহমাদ দ্বীন, কথাসাহিত্যিক জামান মাহবুব, কবি একে শেরাম, বাংলাদেশ শিল্পকলা একাডেমি কেন্দ্রীয় পরিষদের সদস্য শামসুল বাছিত শেরো, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আশরাফুল কবীর, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, প্রাক্তন ক্রিকেটার নিরেশ চন্দ্র দাস, সুমিত শ্যাম পল, রনি এন্দ, জেলা ক্রীড়া অফিসার নূর হোসেন, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মান্না চৌধুরী সোনালী অতীত ক্লাবের সভাপতি নাসির উদ্দীন, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সভাপতি আক্কাস উদ্দীন আক্কাই, ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট কল্যাণ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ইয়াহিয়া ফজল, বিশিষ্ট লোকগবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ফটো সাংবাদিক খন্দকার তারেক, বীর মুক্তিযোদ্ধা কবি তুষার কর, নাট্যজন ও তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, নাট্যজন খোয়াজ রহিম সবুজ, কবি অধ্যাপক হোসনে আরা কামালী, সমাজকর্মী ফরিদা নাসরিন, সংস্কৃতিকর্মী অরূপ শ্যাম বাপ্পী, কবি ধ্রুব গৌতম, সংস্কৃতিকর্মী মাসুম খান, রনজিত দাস-এর সহধর্মিণী রেখা দাস, সন্তান- রূপা দাস, জামাতা- নির্মল কান্তি তালুকদার, কাজলকান্তি দাস, পুত্রবধূ শিউলি দাসসহ প্রমুখ। পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন রনজিত দাসের সন্তান রীমা দাস ও রাজীব দাস রূপম। উপস্থাপনায় ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।
‘ক্রীড়াজগত’ সম্পাদক দুলাল মাহমুদ তার বক্তব্যে বলেন, পুরো দেশের ক্রীড়াঙ্গনের একজন মডেল রনজিত দাস। তার আত্মজীবনী বাংলাদেশের ক্রীড়া-ইতিহাসের এক ঐতিহাসিক ও অনন্য সংযোজন। পাকিস্তান আমলে পূর্ব বাংলার ক্রীড়াঙ্গনের গৌরবময় সোনালি ইতিহাস এ বইয়ে গুরুত্বের সঙ্গে ঠাঁই পেয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন