editor
প্রকাশিত: 8:34 PM, April 21, 2025
সিলেটের প্রখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া দারুল কুরআন সিলেটের ১৪ তম শিক্ষাবর্ষের ইফতেতাহী দরস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) নগরীর ৩৫ নং ওয়ার্ডের উত্তর জাহানপুর, ইসলামপুর, মেজরটিলায় জামেয়ার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়ার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নায়বে আমির সাবেক এমপি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী এডভোকেট।
প্রধান অতিথির বক্তব্য ও বুখারী শরীফের দরস প্রদান করেন জামিয়া কাসিমুল উলুম দরগাহ শাহজালাল রহ. সিলেটের প্রধান শায়খুল হাদিস আল্লামা মাহমুদ হুসাইন হাফিজাহুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে শায়খুল হাদিস আল্লামা মাহমুদ হুসাইন বলেন, আল্লাহর রাসূলের রিসালতের অন্যতম প্রধান দায়িত্ব ছিল হিকমাহ্ শিক্ষা দেয়া। ইলমুল হাদিসের চর্চার মাধ্যমে এই হিকমাহ অর্থাৎ সুন্নাহ শত শত বছর ধরে মুসলিম উম্মাহর মধ্যে বিদ্যমান রয়েছে। তাই ইলমুল হাদিস চর্চার মাধ্যমে রাসূলুল্লাহ সা. এর নৈকট্য লাভ সম্ভব। তিনি ইলমে হাদীসের গুরুত্ব, দাওরায়ে হাদীসের ফজিলত, সহীহ বুখারীর বৈশিষ্ট্য ও হাদীস সংরক্ষণে ইমাম বুখারীর অবদানসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের হাদিসের জ্ঞান অর্জনে পরিপূর্ণ একাগ্রতার মাধ্যমে নিয়মিত দরসে উপস্থিত থাকতে এবং হাদিস স্মরণে রেখে চিন্তাভাবনা ও গবেষণা করতে শিক্ষার্থীদের নির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে জামিয়ার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা শাহীনূর পাশা চৌধুরী এডভোকেট বলেন, দাওরায়ে হাদীস এমন একটি স্তর, যার সম্পর্ক সরাসরি রওযায়ে আতহার শরীফের সাথে যুক্ত। এই গুরুত্বপূর্ণ আমানতের হক যথাযথভাবে আদায় করে ইলমে হাদীসের জ্ঞানচর্চায় সবার দোয়া কামনা করছি। জামেয়ার শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাক্সক্ষীদের একাগ্রতা ও নিরলস প্রচেষ্টায় জামিয়া দারুল কুরআন সফলতা ও সুনামের সাথে আলেম তৈরির মাধ্যমে দ্বীনি খেদমত করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া কাসিমুল উলুম দরগাহ শাহজালাল রহ. সিলেটের স্বনামধন্য মুহাদ্দিস মুফতি আতাউল হক জালালাবাদী হাফিজাহুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নায়বে আমির মাওলানা রেজাউল করিম জালালী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়া দারুল কুরআন সিলেট এর শায়খুল হাদিস মুফতি এহতেশামুল হক কাসেমী, মুফতি জাকারিয়া আহমদ, মুফতি আহসান আহমদ বাকের, মুফতি আশরাফ উদ্দিন চৌধুরী, মুফতী আব্দুল বাসিত সুনামগঞ্জী, মুফতি নজমুল ইসলাম, মুফতি মিজানুল হক, মাওলানা কে এম ফয়েজ আহমদ, মাওলানা কাওছার আহমদ, মুফতি শেখ সাদি, মুফতি উসমান মাহমুদ, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা মাহমুদ হুসাইন, হাফিজ বশির আহমদ প্রমুখ। দরস শেষে প্রধান অতিথির বিশেষ মোনাজাতে শিক্ষার্থীদের সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন