editor

প্রকাশিত: 10:00 PM, April 11, 2023

বিয়ানীবাজারে ব্যবসায়ীদের দু’পক্ষে সংঘর্ষ ।। নিহত ১, আহত ৮

বিয়ানীবাজারে ব্যবসায়ীদের দু’পক্ষে সংঘর্ষ ।। নিহত ১, আহত ৮

নিহত সুলতান আহমদ ( ফাইল ছবি)

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরশহরে ব্যবসায়ী সমিতির নির্বাচন নিয়ে দুই মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সুলতান আহমদ (২৮) নামক এক ব্যবসায়ী নিহত ও উভয় পক্ষে আরো ৮জন আহত হয়েছেন। ১০ এপ্রিল সোমবার বিকেলে পৌরশহরের উপজেলা চত্তরের আজির মার্কেট ও জামান প্লাজার ব্যবসায়ীদের মধ্যে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত সুলতান আহমদ উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামের কামাল উদ্দিনের পুত্র। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জানা যায়, আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিতব্য বিয়ানীবাজার পৌরশহর ব্যবসায়ী সমিতির নির্বাচন নিয়ে উপজেলা চত্তরের আজির মার্কেটের ব্যবসায়ীদের সাথে জামান প্লাজার ব্যবসায়ীদের বিরোধ সৃষ্টি হয় কিছুদিন থেকে। ঘটনার দিন ১০ এপ্রিল সোমবার বিকেল ৩টার দিকে জামান প্লাজার ব্যবসায়ীদের সমর্থিত সভাপতি প্রার্থী আজাদুর রহমানকে নিয়ে ৩০/৪০ জনের একটিদল আর্জির মার্কেটে প্রচারনা চালাতে যান। এতে আজির মার্কেটের ব্যবসায়ীরা বাধা দেয়। কিন্তু জামান প্লাজার ব্যবসায়ীরা বাধা উপেক্ষা করে তাদের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণসহ প্রচারণা চালাতে থাকেন। এতে ক্ষুব্ধ আজির মার্কেটের ব্যবসায়ীরা একত্রিত হয়ে তাদেরকে জোর করে বের করে দিতে গেলে উভয় পক্ষে বাকবিতন্ডা ঘটে। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র লাঠি, লোহার রড ও ইটপাটকেল দিয়ে হামলা পাল্টা হামলা এবং ধাওয়া পাল্টা ধাওয়া চালায়। এ সময় ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়। শহরের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ও লোকজন দৌড়ে নিরাপদ আশ্রয় নিতে দেখা যায়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৯জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে লোকজন আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। তন্মধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত জামান প্লাজার রূপসী ফ্যাশন নামক দোকানের ব্যবসায়ী সুলতান আহমদকে রক্তাক্ত মূমুর্ষূ অজ্ঞান অবস্থায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুলতান আহমদ বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের কামাল উদ্দিনের পুত্র। ব্যবসায়ী সুলতান আহমদ নিহতের খবর পেয়ে পুলিশের একটিদল হাসপাতালে ছুটে যায়। পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এই ঘটনায় নিহতের পিতা কামাল উদ্দিন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত আরো ১৫ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ১৬, তারিখ ১১/০৪/২০২৩ইং। মামলার আসামীরা হলেন, বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামের আব্দুল হান্নান এর পুত্র ফারুক আহমদ (৩৫), খাসাড়ীপাড়া গ্রামের আব্দুর রহিম এর পুত্র মিছবাহ উদ্দিন (৩০), বড়দেশ গ্রামের বেলাল আহমদ এর পুত্র শাহ মোঃ সাইফুল আলম (৩৬), নয়াগ্রামের আব্দুল ছত্তার এর পুত্র আব্দুল সামাদ (৪০), কোনা গ্রামের আব্দুল কুদ্দুছের পুত্র আব্দুল্লাহ আল মাহফুজ (২৮), ফতেহপুর বড়বাড়ির আজিজুর রহমানের পুত্র জাহাঙ্গীর আলম (২৮), বড়দেশ গ্রামের বেলাল আহমদ এর পুত্র শাহ আজিজুল হক জুয়েল (৪২), ফতেহপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র দেলওয়ার হোসেন (৩৭), কসবা গ্রামের আব্দুন নূর এর পুত্র শাহাব উদ্দিন (৪৩), ঘুঙ্গাদিয়া গ্রামের মুদারিছ আলীর পুত্র সোহাগ আহমদ (৩৫), দাসগ্রামের মনজ্জির আলীর পুত্র ফয়ছল আহমদ (২৩), নিদনপুরের মৃত জমির আলীর পুত্র ময়নুল ইসলাম (৪০) ও কসবা গ্রামের আব্দুল মন্নান এর পুত্র ফখরুল ইসলাম শিপু (২২) সহ অজ্ঞাত আরো ১৫ জন।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে আমি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করি। এই ঘটনায় নিহত ব্যবসায়ীর পিতা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীদের গ্রেফতার করতে তৎপর রয়েছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক