editor
প্রকাশিত: 12:11 PM, December 9, 2020
সিলেটে সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে আজ বুধবার ভোর ৬ টা থেকে জেলার সকল প্রকার পণ্য পরিবহনে ৪৮ ঘন্টার ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের ডাক দিয়েছে ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ।
গতকাল এক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, প্রায় এক বছর ধরে সিলেটের সকল পাথর কোয়ারি থেকে পাথর আহরণ বন্ধ থাকায় পাথর সংশ্লিষ্ট ১৫ লক্ষাধিক মালিক-শ্রমিক মানবেতর জীবন-যাপন করছেন। অনেকেই ব্যাংক ঋণে দেউলিয়া হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। অথচ পাথর কোয়ারী খুলে দিতে মহামান্য হাইকোর্টের একটি আদেশ রয়েছে। ইতিমধ্যে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনতে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার’সহ উর্ধ্বতন বিভিন্ন মহলে স্মরকলিপি প্রদান করা হয়েছে।
কিন্তু কোন প্রকার ফলাফল আসেনি। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে সিলেট জেলায় ৪৮ ঘন্টার পণ্য পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
বুধবার ভোর ৬টা থেকে ১১ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত সকল প্রকার পণ্য পরিবহণ ধর্মঘট বন্ধ থাকবে। একই সাথে সকল ষ্টোন ক্রাশার মিল’সহ পাথর সংশ্লিষ্ট সকল ব্যবসা প্রতিষ্টান বন্ধ রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়।
তাই সকল প্রকার পণ্য পরিবহণ ধর্মঘট পালন করতে পাথর সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী, পরিবহণ মালিক-শ্রমিককে শান্তিপূর্ণ ভাবে ৪৮ ঘন্টার কর্মসুচি পালন করতে বিশেষ ভাবে অনুরোধ জানান পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আব্দুল জলিল মেম্বার, যুগ্ম আবহায়ক ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ¦ গোলাম হাদী ছয়ফুল, যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার এবং ঐক্য পরিষদের সদস্য সচিব মো. নুরুল আমীন।
এদিকে আজ সকালে থেকে সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজারে ঢাকা-সিলেট মহাসড়ক ট্রাকের দীর্ঘ লাইন দেখা যায়। সেই সাথে সুনামগঞ্জ বাইপাসে রাস্তার মধ্যখানে ট্রাক রেখে আন্দোলন করছেন শ্রমিকরা।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন