editor

প্রকাশিত: 10:47 PM, April 24, 2025

অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বিএনপি : খন্দকার মুক্তাদির

অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বিএনপি : খন্দকার মুক্তাদির

৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বিএনপির একার নয়। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, সেগুলো ৩১ দফায় বিস্তারিত বলা আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই। ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বিএনপি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে সিলেটের ৩৬ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ওয়ার্ডের নতুন বাজারে ব্যবসায়ী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কার করে নির্বাচনের কথা বলছে তার সঙ্গে বিএনপির ৩১ দফার অনেক মিল আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে চিন্তা ধারা, সেটি এক সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের মানুষের সামনে দিয়েছিলেন। একসময় বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে জনগণের সামনেও তা তুলে ধরেছেন। তিনি বলেন, আমরা যখন আন্দোলন-সংগ্রামের মধ্যে ছিলাম প্রকৃতপক্ষে তখন ৩১ দফার কাজ শুরু করলেও জনগণের দোরগোড়ায় আমরা তা নিয়ে যেতে পারিনি। তাই আজ সময় ও সুযোগ এসেছে জনগণের কাছে বাস্তবভিত্তিক এই ৩১ দফা তুলে ধরার।

এসময় তিনি বলেন, একটা চক্র দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে। দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে অস্থির করে স্বৈরাচারদের আবার সুযোগ করে দেওয়ার অপচেষ্টা চলছে। এসব মোকাবেলার জন্য বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণকে সতর্ক থাকতে হবে। নির্বাচিত সরকার ছাড়া এসব অস্থিরতা বন্ধ করা প্রায় অসম্ভব। সে কারণে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা সরকারের দেশপ্রেমের বহিঃপ্রকাশ হবে।

৩৬নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মুহিবুর রহমানের সভাপতিত্বে ও মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শামীমের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সারোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, জেলা বারের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান, মহানগর কৃষকদলের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, মহানগর বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিরাজ ইসলাম, টুলটিকর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ নুনু, আব্দুর শুকুর প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন