editor
প্রকাশিত: 11:38 AM, April 26, 2025
সিলেটের সময় ডেস্ক :: গাজীপুর কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারে গাড়ির ধাক্কায় আজিজ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে সাতটায় উপজেলার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটেছে। তিনি কালিয়াকৈর মদিনা বেকারিতে কাজ করতেন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজিজ সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি পাজারো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ওই শ্রমিক নিহত হয়েছেন। নিহতের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর উঠে যায়। এতে গাড়িটি সামনের অংশ দুমড়ে মুছে যায়। গুরুতর আহত হয় ওই গাড়ির চালক। চালককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও মৃতদেহটি উদ্ধার করে।
নাওজোর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আল আমিন হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন