editor
প্রকাশিত: 5:32 PM, April 26, 2025
সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট- ১৩২৬ এর অন্তভুক্ত তামাবিল উপ-পরিষদের কার্যালয়ে এক জরুরি সভা শনিবার (২৬ এপ্রিল) বেলা ২টায় অনুষ্ঠিত হয়েছে।
তামাবিল উপ-পরিষদের সভাপতি মোঃ শাহাব উদ্দিন (সাবু) এর সভাপতিত্বে ও সম্পাদক বদরুল ইসলাম এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্র কমিটির সভাপতি হাজী রুনু মিয়া মঈন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইনছান আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা কমিটির কোষাধ্যক্ষ শেখ আরিফ আহমদ, সদস্য সৈয়দ মখদ্দছ আলী, মোঃ শফিক আহমদ, ফয়জুল ইসলাম, তামাবিল শাখার আরমান আলী, ফয়সল আহমদ, সাজিদুর রহমান কুটি, আব্দুর রশিদ, হেলাল আহমদ, কলিম উদ্দিন, বাকের আহমদ, সাজু আহমদ, রাসেল আহমদ, দিলাল আহমদ, নূর ইসলাম, আব্দুল হক, লোকমান আহমদ, বাচ্চু মিয়া, রুম্মান আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাজী রুনু মিয়া মঈন বলেন, বর্তমান সময়ে চালক শ্রমিকরা তাদের জীবিকা অর্জনে প্রতিদিনই নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে অবৈধ ব্যাটারিচালিত রিকশা ধাপিয়ে বেড়াচ্ছে শহরে। যার ফলে প্রতিনিয়নত যানজট লেগেই থাকে। শুধু তাই নয়, খেটে খাওয়া পরিবহন শ্রমিকের পেছনে একটি কুচক্রি মহল দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এই ষড়যন্ত্রকেই উপেক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন