editor
প্রকাশিত: 7:20 PM, April 26, 2025
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের টহলটিমের অভিযানে ৩৯ বস্তা ভারতীয় শুটকি মাছ আটক করা হয়েছে। তবে উক্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।
সেনাক্যাম্প সূত্রে জানা যায়, সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৫শে এপ্রিল) সকাল ৮:১০ ঘটিকায় গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর জাযাউল ইহসান চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর টহলটিম ফতেহপুর বাজারের পূর্ব পাশে একটি ডিআই পিকআপ গাড়ী আটক করে। এ সময় গাড়ীর সাথে মালের মালিক কিংবা চালক কাউকে পাওয়া যায় নি।
পরে সেনাবাহিনীর টিম ডিআই গাড়ীটি জব্দ করে সেনাক্যাম্পে নিয়ে আসে। জব্দকৃত শুটকির মধ্যে ৩৭ বস্তায় ১৬৮৮ কেজি চিংড়ি, ১ বস্তায় ৬৭ কেজি ফলি মাছের শুটকি ও অন্য এক বস্তায় ৬৭ কেজি চাপিলা মাছের শুটকি ছিলো।
পরে সেনাবাহিনীর পক্ষ থেকে জব্দকৃত শুটকি, ডিআই পিকআপ সহ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) র নিকট হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায় জব্দকৃত আলামত সমুহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন